নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে নতুন বছরে রাজনৈতিক লড়াইয়ে মাঠে নামছে তৃণমূল কংগ্রেস। একদিকে রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান, অন্যদিকে কেন্দ্রের চাপিয়ে দেওয়া SIR রাজনীতি। সব মিলিয়ে বিজেপি-বিরোধিতায় শান দিতে প্রস্তুত শাসক শিবির। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এই রণকৌশলের ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, 'আগামী ২ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে নতুন কর্মসূচি শুরু করছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের গত ১৫ বছরের কাজের বিস্তারিত রিপোর্ট কার্ড নিয়ে তৃণমূল নেতৃত্ব বাড়ি বাড়ি যাবে।' তার কথায়, ' আগেও আমরা মানুষের কাছে গিয়েছি, আবারও যাচ্ছি। সরকারের কাজের হিসাব নিয়েই মানুষের দোরগোড়ায় পৌঁছাব।'
একইসঙ্গে, SIR ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, ' SIR নিয়ে বাড়ি বাড়ি যাব। বাংলার ভোটার তালিকা থেকে মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত করেছে। তার প্রতিবাদে আমরা রাস্তায় থাকব।' নয়া কর্মসূচির কথা ঘোষণা করে অভিষেক বলেন, '২ জানুয়ারি বারুইপুর থেকে কর্মসূচি শুরু হবে। আমি আগামী একমাস রাস্তায় থাকব। ৩ তারিখ আলিপুরদুয়ার যাব।'
পাশপাশি, ২৬ এর ভোটযুদ্ধের স্লোগানও প্রকাশ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার দলের স্লোগান, ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা।’ এই প্রসঙ্গে অভিষেক বলেন, 'বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে চাইলে মানুষ ছেড়ে কথা বলবে না। মানুষ জবাব দেবে। মাথা নত করতে হলে বাংলার মানুষের কাছে করব।'
রাজ্য কমিটিতে নতুন মুখ রানা
আগামী ৩০ শে জুন অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে
সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের ইঙ্গিত শুভেন্দুর
বিধানসভায় নিজের ভাষণ থামিয়ে কুণাল ঘোষকে বক্তব্য পেশ করতে দেন শুভেন্দু
জেল না সোজা ডিপোর্ট করার হুঁশিয়ারি শুভেন্দুর
রাজ্য পুলিশের ডিজিকে ফোন করেন শুভেন্দু
শুধু আর জি কর নয়, রামপুরহাট, হাঁসখালি প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী
মমতার সময়ের প্রসঙ্গ তুলে বিধানসভায় পাল্টা খোঁচা শুভেন্দুর
শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে
ফিরহাদের জায়গায় মদন মিত্রকে মুখ্য সচেতক হিসেবে চায় মমতা
ঋতব্রত শিবিরে যোগদানের শাস্তি অরূপ - ফিরহাদের
পরে মাঠে নেমে শঙ্কর ঘোষ পরিস্থিতি ঠিক করে
তিন পাতার চিঠিতে একাধিক বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মমতার পাঠানো তালিকায় চেয়ারপার্সন হিসেবে নিজের নাম দিয়েছেন
মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপির সদস্যপদ ছেড়েছিলেন অভিনেতা ও কৌতুকশিল্পী শেখর সুমন।
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল