নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নিট প্রশ্নফাঁস বিতর্ক ঘিরে দেশজুড়ে উত্তেজনা এখনও অব্যাহত। আন্দোলন চলছে। রাজনৈতিক চাপানউতোরও থামেনি। শিক্ষার্থীদের ক্ষোভও বাড়ছে। এই আবহেই নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা। প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়ার পর আন্দোলনের ভবিষ্যৎ দিক নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে।
নিট প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ চলছে। যন্তর মন্তরে অনশনে রয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও অনড়। এমন পরিস্থিতিতেই এক্স-এ পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের যুবসমাজের ভবিষ্যৎকে সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন।
মোদি জানান, অভিযুক্তদের দ্রুত শাস্তি দিতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। তাঁর দাবি, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কেউ ছিনিমিনি খেললে কাউকে রেয়াত করা হবে না। এমনই কড়া বার্তা দেন তিনি। এর আগেই এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রশ্নফাঁসকে 'ঘোর পাপ' বলেছিলেন প্রধানমন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর দাবি, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কেন্দ্র ও সব রাজ্যকে একসঙ্গে কাজ করতে বলেছেন মোদি। দ্রুত তদন্তের উপরও জোর দেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারেও তৎপরতার কথা জানানো হয়েছে। প্রয়োজন হলে দ্রুত পুনরায় পরীক্ষাও নেওয়া হবে। সরকারের দাবি, সেই সিদ্ধান্তও সময় নষ্ট না করেই নেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রীর এই পোস্টের পরেও অবস্থান বদলায়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তারা পোস্টটি রিপোস্ট করে। ফের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিই তোলে।
প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। যারা আমাদের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইবে, তাদের কাউকেই রেয়াত করা হবে না'।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের