নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ক্রমশ জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যতই দিন যাচ্ছে জ্বালানি নিয়ে কপালে ভাঁজ পড়ছে দেশবাসীর। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারংবার সকলের উদ্দেশ্যে বার্তা দিয়ে জানিয়েছেন , তেমন উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এই বার্তা এবার কিছুটা হলেও সঠিক প্রমাণিত হতে চলেছে। গ্যাস সরবরাহ দ্বিগুণ করল কেন্দ্র। তবে এই সিদ্ধান্ত কেবল ৫ কেজির সিলিন্ডারের জন্য।
সূত্রের খবর , মূলত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ নিয়ে ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখেছে মোদি সরকার। সেখানে বলা হয়, ৫ কেজির সিলিন্ডারের সরবরাহ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। সেগুলিকে পরিযায়ী শ্রমিকদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। মার্চ মাসের ২-৩ তারিখ যে পরিমাণ ৫ কেজির সিলিন্ডার সরবরাহ করা হয়েছে সেটাই দ্বিগুণ করা হবে।
পরিযায়ী শ্রমিকদের কথা ভেবেই এই ৫ কেজির সিলিন্ডারের ব্যবস্থা করা হয়। কারণ , গ্যাস বুক করতে হলে স্থায়ী বাসস্থানের নথিপত্র দেখানো আবশ্যক। তবে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে কর্মস্থলের অস্থায়ী বাসস্থানে সেসমস্ত নথি থাকেনা। ঠিক সেই কারণেই বৈধ পরিচয়পত্রের মাধ্যমে তাদের জন্য ৫ কেজির সিলিন্ডারের যোগান দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্র।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে গ্যাস সঙ্কটে ভুগছে দেশবাসী। সঙ্গে বিপাকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। বেড়েছে কালোবাজারি। তিনগুণ চারগুণ দামে গ্যাস বিক্রি করা হচ্ছে। দাম বৃদ্ধির পর এই কালোবাজারিতে সাধারণ মানুষ ভীষণই ক্ষুব্ধ। সেসব রুখতেই ধীরে ধীরে গ্যাস সঙ্কট মেটানোর চেষ্টা চালাচ্ছে মোদি সরকার।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের