নিজস্ব প্রতিনিধি, দিল্লি – মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ বিমানভাড়ায়। জ্বালানির আশঙ্কা করা হচ্ছে। এর জেরে দ্রুত বাড়ছে জেট ফুয়েলের (বিমানে ব্যবহৃত জ্বালানি) দাম। এই আবহে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমানের টিকিটে জ্বালানি সারচার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সুতরাং, বিমানভাড়া বাড়বে। আগামী ১২ মার্চ থেকে ধাপে ধাপে সারচার্জ চালু করা হবে।
এয়ার ইন্ডিয়া গ্রুপের তরফ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক তেলের বাজারে সরবরাহ সংক্রান্ত অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে বেড়েছে জেট ফুয়েলের দাম। বাড়তি খরচের একটি অংশ পূরণ করতে অন্তর্দেশীয় বিমানের টিকিটে অতিরিক্ত ৩৯৯ টাকা ফুয়েল সারচার্জ দিতে হবে। একই সারচার্জ প্রযোজ্য হবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) অঞ্চলের দেশগুলিতে সংযোগকারী ফ্লাইটের ক্ষেত্রেও।
আগামী ১২ মার্চ থেকে নতুন বিমানভাড়া কার্যকর হচ্ছে। পশ্চিম এশিয়ার সারচার্জ বিমানে ১০ ডলার জারি করা হয়েছে ৷ ফলে পশ্চিম এশিয়ায় যেতে বিমানভাড়া বাড়বে প্রায় ৯০০ টাকা। এর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার বিমানে সারচার্জ ছিল ৪০ ডলার। এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার বিমানে সারচার্জ ৩০ ডলার বেড়ে হয়েছে ৬০ ডলার। এখন আফ্রিকায় যেতে সারচার্জ বেড়ে ৯০ ডলার। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এবং সামগ্রিক পরিস্থিতি অনুযায়ী সারচার্জ পর্যালোচনা করা হতে পারে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের