নিজস্ব প্রতিনিধি , মুম্বই - হামজার মিশন নাকি এবার আরও ভয়ঙ্কর। সেই ভয়াবহতার সাক্ষী থাকতে ঝড়ের গতিতে টিকিট বুক হয়েছে ধুরন্ধর ২ - এর। ছবি মুক্তির আগেই আশা ছিল ফের একের পর এক রেকর্ড ভেঙে দিতে চলেছে এই ছবি। হল ঠিক তেমনই। একের পর এক মেগাবাজেট ছবিকে পেছনে ফেলে ফের নতুন মাইলস্টোন তৈরি করল ধুরন্ধরের সিক্যুয়েল। আপাতত বিজয়রথ ছোটাচ্ছে আদিত্য ধর পরিচালিত এই অ্যাকশন থ্রিলার।
গোটা দেশজুড়ে মোট ২১ হাজার ৭২৮টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবির সিক্যুয়েল। বলিউডে ইতিমধ্যেই ১০২.৫৫ কোটির ব্যবসা করেছে ধুরন্ধর। এমনকি আন্তর্জাতিক মঞ্চেও সর্বাধিক ব্যবসা করা হিন্দি ছবির রেকর্ড গড়েছে রণবীর সিং অভিনীত এই ছবি। আন্তর্জাতিক মঞ্চেও ব্যাপকভাবে প্রভাব ফেলেছে হামজার ধুরন্ধর মিশন। হিন্দি , তামিল , তেলেগু , কন্নড় , মালয়লাম একাধিক ভাষায় মুক্তি পেয়েছে ধুরন্ধরের সিক্যুয়েল।
সবমিলিয়ে মোট ২৪০ কোটির ব্যবসা করে সর্বকালীন ওপেনিংয়ে রেকর্ড গড়েছে আদিত্য ধরের এই ছবি। মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছিল ধুরন্ধরের দ্বিতীয় পর্ব। তবে এবার ফের পুষ্পা , বাহুবলী , কেজিএফ , RRR -এর মত ছবিগুলিকে পেছনে ফেলেছে ধুরন্ধর। পুষ্পার ওপেনিংয়ে আয় ছিল ১৬৪.২৫ কোটি টাকা। RRR আয় করেছিল ১৩৩ কোটি। বাহুবলী দি কনক্লিউশনের কামিয়েছিল ১২১ কোটি। কেজিএফের দ্বিতীয় পর্বের আয় ছিল ১২৬ কোটি। সবকিছু ছাপিয়ে এবার ওপেনিং আয়ের তালিকায় শীর্ষে ধুরন্ধর ২।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের