নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - গায়কের পাশাপাশি অভিনেতা হিসেবেও চরম খ্যাতি লাভ করেন অসমে। তাঁর শেষ ছবি রই রই বিনালে মুক্তি পেয়েছে শুক্রবার। সেই উদ্দেশ্যে অসমের বিভিন্ন প্রেক্ষাগৃহে মানুষের ভিড় ছিল দেখার মত। অগ্রিম বুকিংয়েই বোঝা যায় ঝড় তুলতে চলেছে জুবিনের শেষ ছবি। হল ঠিক তেমনই। প্রথম দিনেই বিশাল আয় করল এই ছবি। এমনকি আগামী এক সপ্তাহের বুকিংও নজর কেড়েছে।
শুক্রবার ভোর চারটে থেকে অসমের বিভিন্ন প্রান্তের হল ছিল হাউসফুল। আগামী এক সপ্তাহের জন্য সব শো ‘সোল্ড আউট’। ছবিটির বাজেট প্রায় পাঁচ কোটি। তবে প্রথম দিনেই এই ছবির আয় দেড় কোটি। প্রিয় তারকার শেষ ছবি দেখার সুযোগ কোনোভাবেই ছাড়তে চাইছেন না অনুরাগীরা। শুক্রবার অসমজুড়ে শুধুই চলল জুবিনের ছবি।
ছবিটির চিত্রনাট্য জুবিনের। এক শিল্পীর জীবনের সংগ্রাম ও অন্তঃজ্বালাই এই ছবির মূল কাহিনি। জুবিনের সুরে এই ছবিতে রয়েছে ১১ টি গান। জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসম সরকার সিদ্ধান্ত নিয়েছে, ছবিটি থেকে রাজ্যের যে জিএসটি রাজস্ব আসবে, তা পুরোপুরি তুলে দেওয়া হবে শিল্পীর প্রতিষ্ঠিত ‘কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’-এর তহবিলে। যা সমাজের অবহেলিত শিল্পীদের কল্যাণে কাজ করে। এই সমস্ত টাকা সমাজের সুপ্ত প্রতিভা তুলে আনতে সাহায্য করবে।
জুবিনের এই ছবির জন্য অসমে পিছিয়ে পড়েছে বলিউডের ‘থামা’ এবং ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’ এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির পুনর্মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী’। সব শো বাতিল করা হয়েছে। এমনকী বহু হলে দিনে সাতটি পর্যন্ত জুবিনের ছবির শো রয়েছে। তবুও টিকিটের চাহিদা সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের