নিজস্ব প্রতিনিধি, মুম্বই – দেশজুড়ে বাতিল হয়েছে ইন্ডিগোর ১০০০-র বেশি বিমান। দীর্ঘক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। বেজায় চটেছেন তাঁরা। এবার সেই ভোগান্তির শিকার হয়েছেন আমির খানের প্রাক্তন স্ত্রী তথা পরিচালক কিরণ রাও। ইন্ডিগোকে বিদ্রুপ করেছেন তিনি। ইন্ডিগো কর্মীদের ঢাল হয়ে দাঁড়ালেন সিনেমার ‘খলনায়ক’, বাস্তবের ‘ভগবান’ সোনু সুদ।
সোশ্যাল মিডিয়ায় ‘লাপাতা লেডিজ’ পরিচালক কিরণ রাও বলেন, “১১ ঘণ্টা হল বাড়ি থেকে বেরিয়েছি। এতক্ষণে টোকিওতে পৌঁছে যাওয়ার কথা আমার। কিন্তু মুম্বই বিমানবন্দরের দু’নম্বর টার্মিনালে এসে যা জানতে পারলাম, তার জন্য ইন্ডিগোকে ধন্যবাদ। এখন আবার দিল্লি কীভাবে বায়ুদূষণের সঙ্গে লড়াই করছে, সেটার খবর পেলাম। দিনটা ভালোই যাচ্ছে সবমিলিয়ে, ষোলো কলা পূর্ণ হল একেবারে।“
ভিডিও বার্তায় সোনু সুদ জানান, “গত ৩ দিন ধরে ইন্ডিগোর বিলম্বের কারণে যাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাঁদের সকলের জন্য আমার একটি ছোট্ট বার্তা রয়েছে। আমার পরিবারের সদস্যদেরও বিলম্বিত বিমানের জন্য ৫ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। অবশেষে ওরা বিমান পেয়ে গন্তব্যে পৌঁছয়। কিন্তু অনেক ফ্লাইটই বাতিল হয়েছে। যার জন্যে বহু মানুষ বিয়ে কিংবা জরুরী মিটিংয়ে যোগ দিতে পারেননি।“
অভিনেতা আরও বলেন, “তবে বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফদের সঙ্গে যাত্রীরা যে রকম ব্যবহার করছেন, সেটা খুবই দুঃখজনক। আমি জানি, বিমান বাতিল হওয়া ভীষণ হতাশাজনক। কিন্তু ওই মুখগুলোর কথা মনে রাখুন যাঁরা বিষয়টি ঠিক করার চেষ্টা করছেন। কারণ কর্তৃপক্ষের দায় তো তাঁরাও বহন করছেন। নিজেরাও অসুবিধের সম্মুখীন হচ্ছেন। তাই এমতাবস্থায় ওঁদের প্রতি একটু বিনয়ী হোন। ওঁদের পাশে দাঁড়ান।”
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের