নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অনলাইন গেমের মাধ্যমে হেনস্থার ঘটনা নতুন নয়। ছোট থেকে শুরু করে বড়রা গেমের মাধ্যমে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে হেনস্থার শিকার হয়েছেন। এমনই একটি ফাঁদে পড়েন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ১৩ বছরের কন্যা নিতারা। তার কাছেও অনালাইনে নগ্ন ছবি চাওয়া হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা জানিয়েছেন অক্ষয় কুমার।
শুক্রবার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফিসে ‘সাইবার সচেতনতা অক্টোবর ২০২৫’-এর উদ্বোধনে উপস্থিত ছিলেন অক্ষয়। সেখানেই সাইবার অপরাধ নিয়ে কথা বলেন। অক্ষয় বলেন , "কয়েক মাস আগে নিতারা অনলাইনে একটি ভিডিও গেম খেলতে শুরু করে। খেলার সময়ে এক অচেনা ব্যক্তির সঙ্গে আলাপ হয় তার। প্রথম দিকে গেম খেলা নিয়ে সেই ব্যক্তি নিতারাকে উৎসাহ দিচ্ছিল। ভাল খেললে প্রশংসা করছিল। তবে কিছুক্ষণের মধ্যেই নিতারাকে সেই ব্যক্তি প্রশ্ন করে, সে ছেলে না কি মেয়ে। উত্তরে নিতারা জানায় সে মেয়ে। এটা জানার পর থেকেই সেই ব্যক্তির কথা বলার ধরণ বদলে যায়।"
অক্ষয় আরও বলেছেন , "সেই ব্যক্তি নিতারার কাছে নগ্ন ছবি চায়। নিতারা এমন প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে সেই গেমটি বন্ধ করে দেয়। সৌভাগ্যবশত আমার মেয়ে বুদ্ধিমত্তার পরিচয় দেয়। ও যে এই কথাটা খোলাখুলি আমাদের জানাতে পেরেছে, এটাই ব্যাপার।" এরপর পরামর্শ দিয়ে অক্ষয় বলেছেন, "অনলাইনে এমন নানা ক্ষতিকর মানুষ থাকে, যারা প্রথমে আপনার বিশ্বাস অর্জন করে পরে নিজেদের আসল রূপ দেখাবে। তাই প্রথম থেকেই সকলের সাবধানে থাকা উচিত। এসব ফাঁদে পা দেবেন না।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের