নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই নতুন করে বিতর্কে উঠে এল বাংলা চলচ্চিত্র জগতের এক পুরনো ঘটনা। ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ সিনেমার মুক্তি ঘিরে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সিনে পরিবেশক শতদীপ সাহা। সিনেমাটি মুক্তির জন্য ১৩ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছিল বলে অভিযোগ। সেই অভিযোগ করেছেন স্বরূপ বিশ্বাস ও ইম্পার পিয়া সেনগুপ্তর ওপর।

২০২৫ সালে তৈরি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ সিনেমাটি তৈরি করেছিলেন সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পর সিনেমাটির স্বীকৃতি ও মুক্তি নিয়ে আপত্তি তোলে ফেডারেশন। পাশাপাশি টেকনিশিয়ানদের কাজ নিয়েও জটিলতা তৈরি হয় বলে জানা যায়।
শতদীপ সাহার দাবি, সেই সময় ফেডারেশন ও ইম্পার বাধা সৃষ্টির জন্য কার্যত আটকে গিয়েছিল সিনেমার মুক্তি। তাঁর অভিযোগ, ১৩ লক্ষ টাকা না দিলে কোনওভাবেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেত না বলে জানানো হয়েছিল। শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের স্বার্থে সেই অর্থ দিয়েই মুক্তির পথ তৈরি করা হয় বলে দাবি করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে শতদীপ আরও অভিযোগ করেন, ইম্পার এক দালাল তথা জনসংযোগকারী তাঁকে নগদ টাকা নিয়ে পিয়া সেনগুপ্তর কাছে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই সংক্রান্ত হোয়াটসঅ্যাপ বার্তা এখনও তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ইম্পার দায়িত্বে থেকেও কেন প্রযোজকদের সমস্যা সমাধানে কোনও পদক্ষেপ করা হয়নি। এই গোটা ঘটনায় একটি সিন্ডিকেট চক্র সক্রিয় ছিল বলে অভিযোগ করেন শতদীপ সাহা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের