নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ৮ ঘণ্টা কাজের দাবি তোলার পর থেকেই একের পর এক ছবি থেকে ছিটকে গেছেন দীপিকা পাড়ুকোন। কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। ঠিক তেমনই মাঝের কিছু বছর রণবীরের জন্য ভাল যায়নি। হঠাৎই রঙিন দুনিয়া থেকে লাপাতা হয়ে গিয়েছিলেন। তবে ধুরন্ধরের মাধ্যমে কেরিয়ারের ভরাডুবি বাঁচিয়েছেন। শুধু তাই নয় , দ্বিতীয় পর্বের পর আর ফিরে তাকাতে হচ্ছে না তাঁকে। ২ দিনে এবার ৩০০ কোটির গণ্ডি পেরোলো ছবির সিক্যুয়েল। তবে স্বামীর এই সাফল্যে বিন্দুমাত্র উৎসাহিত নন দীপিকা। নেই কোনো পোস্ট। এরপরই তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলি অভিনেত্রী।
সূত্রের খবর , ২ দিনে বিশ্বব্যাপী ৩৩৩ কোটি আয় করেছে এই ছবি। অথচ দীপিকা তার নিজের জগতে ব্যস্ত। দুরন্ত কামব্যাকের জন্য সকলেই ভেবেছিলেন সোশ্যাল মিডিয়ায় স্বামীকে উৎসাহ জোগাবেন। তবে সেসব হয়নি বরং নিজের মত মুম্বইয়ে রিষভ রিখিরাম-এর কনসার্ট উপভোগ করতে দেখা যায় তাকে। এই ভিডিও ক্যামেরাবন্দি হতেই নেটপাড়ায় তুমুল কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। এমনকি ধুরন্ধরের দ্বিতীয় পর্বের প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন না মস্তানি।
নেটিজেনদের প্রশ্ন , কনসার্ট উপভোগ করার থেকে স্বামীর পাশে থাকতে পারতেন। সেটা করলেন না কেন? তবে কি কোনরকম মনোমালিন্য? কেউ লিখেছেন , "স্বামীর সাফল্যে একটাও পোস্ট করলেন না।বিষয়টা কিছুটা রহস্যজনক বলে মনে হচ্ছে না?" কেউ বা মনে করিয়ে দিলেন, "ইনস্টাগ্রামে গাজা ও জেএনইউ নিয়ে দীর্ঘ পোস্ট করেন, কিন্তু ধুরন্ধর টিমকে শুভেচ্ছা জানিয়ে একটা কথাও লেখেননি।" আবার কেউ লিখছেন , "তবে কি কোনোভাবে স্বামীর সাফল্যে হিংসে হচ্ছে অভিনেত্রীর?" এহেন মন্তব্যে ছেয়ে গেছে নেটপাড়া। যদিও প্রথম পর্ব মুক্তি পাওয়ার আগে রণবীরের সঙ্গে ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অভিনেত্রী। তবে এবার কেন চুপ , সেই বিষয়ে মুখ খোলেননি দীপিকা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের