নিজস্ব প্রতিনিধি , মুম্বই - চার মাস আগে পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এবার নতুন করে ২০ কোটি টাকা দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একটি অডিও ক্লিপ ঘিরে উদ্বেগ বেড়েছে শেট্টি পরিবারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

শনিবার সকালে রোহিত শেট্টির কর্মীদের কাছে প্রায় ৯০ সেকেন্ডের একটি অডিও ক্লিপ পৌঁছায়। সেই বার্তায় ২০ কোটি টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে এবার সরাসরি পরিচালককে লক্ষ্য করে হামলার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন কর্মীরা। ঘটনার পর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, অডিওতে শোনা কণ্ঠ বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী শুভম লংকরের হতে পারে। বর্তমানে সে পলাতক। অডিও ক্লিপটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জুহু থানায় মামলা দায়ের করে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ক্রাইম ব্রাঞ্চ।

প্রসঙ্গত, চলতি বছরের ১ ফেব্রুয়ারি গভীর রাতে জুহুতে রোহিত শেট্টির বাড়ির বাইরে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। পরে অভিযুক্ত দীপক শর্মাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে এই মামলায় ১,৬২৪ পাতার চার্জশিট জমা পড়েছে। চার্জশিটে ১৫ জনের নাম রয়েছে, আরও দুজন অভিযুক্ত এখনও পলাতক।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের