69ff13b6adcbf_Gallery_1778324323188
মে ০৯, ২০২৬ বিকাল ০৫:৫০ IST

২০২৬-এ হান্টা ভাইরাসের ভবিষ্যদ্বাণী! ২০২২ সালের এক রহস্যময় পোস্ট ঘিরে ঘনীভূত রহস্য

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - করোনা মহামারির রেশ কাটতে না কাটতেই ২০২৬ সালে নতুন এক ভাইরাসের হানায় আতঙ্কিত হয়ে পড়েছে বিশ্ব। আটলান্টিক মহাসাগরে ভাসমান প্রমোদতরী ‘এমভি হন্ডিয়াস’-এ হান্টা ভাইরাসের প্রকোপে ইতিমধ্যেই ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এই উদ্বেগজনক পরিস্থিতির মাঝেই ২০২২ সালের একটি রহস্যময় সমাজমাধ্যম পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। চার বছর আগেই কেউ ২০২৬ সালে হান্টা ভাইরাসের আগমনের কথা লিখেছিলেন- এই তথ্য সামনে আসতেই নেটদুনিয়ায় ষড়যন্ত্রতত্ত্বের ঝড় উঠেছে।

সূত্রের খবর, জর্ডান ক্রাউডার নামে এক টুইটার ব্যবহারকারী একটি পুরনো অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ২০২২ সালে একটি রহস্যময় অ্যাকাউন্ট থেকে মাত্র ৪টি পোস্ট করা হয়েছিল। যার একটিতে লেখা ছিল- '২০২৩-এ করোনার অবসান, ২০২৬-এ হান্টাভাইরাস'। ওই অ্যাকাউন্টটি ২০২২ সালের এক সপ্তাহের মধ্যে সক্রিয় হওয়ার পর থেকেই পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রক’ নিশ্চিত করেছে যে, পোস্টটি সেই সময় থেকে আর সম্পাদনা করা হয়নি।

বর্তমানে আটলান্টিক মহাসাগরের প্রমোদতরীতে ঘটা বাস্তব ঘটনার সঙ্গে এই পুরনো বার্তার অদ্ভুত মিল দেখে হতবাক নেতিজেনরা। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, হান্টা ভাইরাস সাধারণত ইঁদুরের মলমূত্র থেকে ছড়ালেও এই নির্দিষ্ট ‘অ্যান্ডিস স্ট্রেন’টি মানুষের থেকে মানুষের দেহে ছড়াতে সক্ষম। এমভি হন্ডিয়াস প্রমোদতরীতে ৩ জনের মৃত্যু ছাড়াও আরও একাধিক যাত্রী আক্রান্ত বলে জানা গেছে। যার ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েই চলেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের দাবি, এই ভাইরাল পোস্টটি কয়েক লক্ষ মানুষ দেখেছেন। এটি নিয়ে নানা বিতর্কিত তত্ত্ব খাড়া করা হচ্ছে। এমভি হন্ডিয়াস প্রমোদতরীটি বর্তমানে টেনেরিফের দিকে এগোচ্ছে ও যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এই ভাইরাসের লক্ষণ হিসেবে জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। যদিও হু-এর পক্ষ থেকে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে, তবুও ২০২২ সালের সেই ‘ভবিষ্যদ্বাণী’র সত্যতা নিয়ে জল্পনা থামছে না।

সমাজমাধ্যমে এক ব্যক্তি মন্তব্য করেছেন, 'আমি বিশ্বাস করতে পারছি না ৩ বছর আগে কেউ কীভাবে এই ভাইরাসের সময়কাল সম্পর্কে জানতেন। এটি কি কেবলই কাকতালীয় না কি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? যদি এটি সত্যিই কোনো ষড়যন্ত্র হয়, তবে তা অত্যন্ত ভয়ঙ্কর'। অন্য এক ব্যবহারকারী লিখেছেন, '২০২২ সালের পর থেকে অ্যাকাউন্টটি গায়েব হয়ে যাওয়া আরও বেশি সন্দেহজনক। আমরা কি তবে সত্যিই কোনো পূর্বপরিকল্পিত মহামারির দিকে এগোচ্ছি?'।

আরও পড়ুন

দিল্লিতে শুভেন্দু-শমীক-বনসলের হাইভোল্টেজ বৈঠক , NCPI ইস্যুতে বাড়ছে জল্পনা
আগস্ট ০৪, ২০২৬

দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির

পাক অধিকৃত কাশ্মীরের ভোটে দিল্লির ক্ষোভ! প্রহসন বলে সরব ভারত
আগস্ট ০৪, ২০২৬

দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক

NCPI সাংসদদের পাশে শুভেন্দু , অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
আগস্ট ০৪, ২০২৬

উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর

নেই টিকা, নেই প্রতিষেধক! চান্দিপুরা ভাইরাসে মৃত্যু ২২ শিশুর, সংক্রমিত আরও ৩৫
আগস্ট ০৪, ২০২৬

১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ

সিআরপিএফ ক্যাম্পে নারকীয় তাণ্ডব! ২ সহকর্মীকে ঝাঁজরা করে নিজের বুকেই গুলি জওয়ানের
আগস্ট ০৪, ২০২৬

ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ

দিল্লিতে শুভেন্দুর সঙ্গে বৈঠকে NCPI-এর সাংসদরা , ভাঙনের জল্পনা উড়িয়ে দিলেন শতাব্দী
আগস্ট ০৪, ২০২৬

রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে

বিহার থেকে মধ্যপ্রদেশ, ৩ রাজ্যের উপনির্বাচনে বিজেপির কপালে চিন্তার ভাঁজ
আগস্ট ০৪, ২০২৬

প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট

কৃষকদের জন্য বড় সুখবর , পিএম কিষান প্রকল্পের মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার
আগস্ট ০৪, ২০২৬

পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট

৩০ বছরের দুর্গে ধস, জন সুরজের ঝড়! জাতপাতের সমীকরণ ভেঙে পরিবর্তনের ভোট বিহারে
আগস্ট ০৪, ২০২৬

মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা

বিহারের বাঁকিপুরে বিজেপির দুর্গ ভাঙল! হারের নেপথ্যে কারণ খুঁজছে গেরুয়া শিবির
আগস্ট ০৪, ২০২৬

অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের

NDA বৈঠকে উপস্থিত NCPI সদস্য , ৩ সাংসদের অনুপস্থিতি ঘিরে ফের জল্পনা তুঙ্গে
আগস্ট ০৪, ২০২৬

তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

সোফায় বসে কংগ্রেস নেতা, দুধ দিয়ে পা ধোয়াচ্ছে দুজন! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
আগস্ট ০৪, ২০২৬

গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের

শুভেন্দুর সঙ্গে বৈঠকের আগে মোদি সাক্ষাতে সুদীপ , NCPI-এর ভবিষ্যৎ নিয়ে জোর রাজনৈতিক জল্পনা
আগস্ট ০৪, ২০২৬

NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে

দিল্লিতে শুভেন্দু-NCPI গুরুত্বপূর্ণ বৈঠক , সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা
আগস্ট ০৩, ২০২৬

মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের