নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের বহুচর্চিত চলচ্চিত্র ‘নাগজিলা’ নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। প্রথমে চলচ্চিত্রটি ২০২৬ সালের ১৫ অগস্ট মুক্তির পরিকল্পনা করা হয়। তবে সাম্প্রতিক আপডেটে জানা যাচ্ছে, সেই পরিকল্পনায় বদল এসেছে। নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন, এ বছর আর মুক্তি পাচ্ছে না এই চলচ্চিত্রটি। নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা।
পরিচালক মৃগদীপ সিং লাম্বা পরিচালিত চলচ্চিত্রটি এবার মুক্তি পাবে ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারিতে। প্রাইম ভিডিয়োর একটি ঘোষণাতেই সামনে আসে এই তথ্য। চলচ্চিত্রটিতে কার্তিককে দেখা যাবে এক ইচ্ছেধারী নাগের ভূমিকায়। যা তাঁর কেরিয়ারের অন্যতম ব্যতিক্রমী চরিত্র বলে মনে করা হচ্ছে। পোস্টার শেয়ার করে আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এবার দর্শকরা একেবারে নতুন ধাঁচের গল্প দেখতে চলেছেন।
ছবিটির প্রযোজনা করছেন করণ জোহর সহ একাধিক প্রযোজক আর গল্প লিখেছেন গৌতম মেহরা। এর আগে কার্তিক আর করণের সম্পর্ক নিয়ে নানা কথা শোনা যাচ্ছিল। তবে পরবর্তীতে স্পষ্ট হয় যে তাঁদের দুজনের মধ্যে কোনও সমস্যা নেই। বরং এই চলচ্চিত্র তাঁদের একসঙ্গের কাজের দ্বিতীয় প্রজেক্ট হতে চলেছে। অন্যদিকে, কার্তিকের আগের ছবি ‘তু মেরি ম্যায় তেরা’ বক্স অফিসে সেভাবে সফল হয়নি বলেই এই চলচ্চিত্রটি তার জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এছাড়াও জানা গেছে, অনুরাগ বসুর একটি আসন্ন চলচ্চিত্রেও দেখা যাবে কার্তিক আরিয়ানকে। যেখানে তাঁর বিপরীতে থাকছেন শ্রীলীলা। সেই চলচ্চিত্রের শ্যুটিংকে ঘিরেও ইতিমধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে সেই বিষয় কিছু জানাননি। তবে এক্ষেত্রে ‘নাগজিলা’ এখন শুধু একটি চলচ্চিত্র নয়, বরং কার্তিক আরিয়ানের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের