নিজস্ব প্রতিনিধি , মুম্বই - 'আই ওয়ান্ট টু টক' ছবির জন্য ৭০ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বচ্চন। ২৫ বছরের রঙিন দুনিয়ার প্রথমবারের মত সেরার পুরস্কার পেয়েছেন। স্ত্রী ঐশ্বর্য্য রায়ের সঙ্গে বিচ্ছেদ জল্পনা এখন অতীত। ভালই সংসার করছেন তারা। তবুও সকলের মনে যেন কোথাও একটা প্রশ্ন রয়েই গেছে। সেইসব প্রশ্নের উত্তর দিলেন অভিষেক।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটি স্ত্রী ঐশ্বর্য্যকে উৎসর্গ করলেন বচ্চন-পুত্র। পুরস্কার নিতে উঠে মঞ্চ থেকে তা উৎসর্গ করলেন স্ত্রীকে। এরপরেই উল্লেখ করলেন মেয়ে আরাধ্যার কথা। বাবার কথাও জানিয়েছেন। বাবা মেয়ের কাহিনী নিয়েও তৈরি এই ছবি। তাই বিশেষভাবে বচ্চন সাহেব সহ আরাধ্যাকে ধন্যবাদ জানালেন।
আবেগপ্রবণ হয়ে অভিষেক বলেন , "ঐশ্বর্য আর আরাধ্যা, তোমাদের ধন্যবাদ আমাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে দেওয়ার জন্য। আশা করি, এই পুরস্কারের মধ্যে দিয়ে তোমরা নিজেদের ত্যাগের সার্থকতা খুঁজে পাবে। তোমাদের জন্যই আমি আজ এখানে দাঁড়িয়ে।"
বচ্চন পুত্র আরও বলেন , "গত ২৫ বছরের এই পুরস্কারটা পাওয়ার স্বপ্ন বুকের ভিতর লালন করে এসেছি। আজ স্বপ্নপূরণ হল। আমার চেয়েও আমার পরিবার বেশি খুশি। সমস্ত পরিচালক, প্রযোজক, যাঁরা আমার উপর ভরসা রেখেছেন, গত ২৫ বছর ধরে আমাকে কাজের সুযোগ দিয়েছেন, তাদের সকলকে এই সাফল্য উৎসর্গ করলাম। এই পুরস্কার পাওয়া সহজ ছিল না।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের