নিজস্ব প্রতিনিধি, মুম্বই – ২৬/১১, পহেলগাঁও হামলা হোক বা দিল্লি বিস্ফোরণকাণ্ড। বার বার ভারতকে রক্তাক্ত করেছে জঙ্গিরা। ভারতের ইতিহাসে কালো দিন হয়ে রয়ে গিয়েছে এই ঘটনাগুলি। ২৬/১১, পহেলগাঁও হামলা। দিল্লি বিস্ফোরণে মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন শাহরুখ খান।
শনিবার মুম্বইয়ে আয়োজিত ‘পিস অফ অনার্স’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কিং খান। সেখানে উপস্থিত ছিলেন মুম্বই, পহেলগাঁও ও দিল্লির ঘটনায় নিহতদের পরিবার। এদিন শাহরুখ খান বলেন, “২৬/১১, পহেলগাঁও ও দিল্লি বিস্ফোরণে নিহতদের প্রতি ও দেশের বীর সৈন্যদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। আমরা সকলে আসুন শান্তির পথ খুঁজে নিই। জাতি, ধর্ম ভুলে নিজেদের রক্ষা করার পথ যেন নিজেরাই খুঁজে নিই।“
বলিউড বাদশা আরও বলেন, “আমাকে এই অনুষ্ঠানে বিশেষ চারটি পংক্তি বলতে বলা হয়েছে দেশের জওয়ানদের উদ্দেশ্যে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি দেশের জন্য কী করেছেন? তাহলে তাঁকে বলুন, আমি আমার দেশকে রক্ষা করেছি। কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনি জীবনে কী কী অর্জন করেছেন? তাহলে তাঁকে উত্তরে বলুন, আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ, ভালোবাসা অর্জন করেছি। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, আপনি কি কোনও কিছুতে ভয় পান? তাহলে তাঁকে বলুন, আমাদের যাঁরা আক্রমণ করছে তাদের ভয় পেতে দাও। আমাদের মধ্যে ঐক্য, দৃঢ়তা বজায় থাকে তাহলে কেউ আমাদের কোনও ক্ষতি করতে পারবে না।“
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। বেছে বেছে ২৬ জন ‘হিন্দু’ পর্যটককে হত্যা করে তারা। ৬ মে গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানে চরম প্রত্যাঘাত করে ভারত। ধ্বংস করে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। এরপর বেশ কয়েক দিন ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে। অবশেষে ১০ মে সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান।
গত ১০ নভেম্বর সন্ধ্যা ৬.৫২ মিনিট নাগাদ দিল্লি বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ১৩ জনের। আহত কমপক্ষে ২০ জন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফরিদাবাদের আল-ফালাহ্ মেডিকেল কলেজের আদিল আহমেদ রাথর, মুজাফ্ফর আহমেদ, মুজাম্মিল শাকিল, শাহীন সইদ সহ ১৩ জন চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। দিল্লি বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড তথা চিকিৎসক উমর উন নবি ওরফে উমর মহম্মদ।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের