নিজস্ব প্রতিনিধি , মুম্বই- সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রণীত হান্সের একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে নেটদুনিয়ায়। একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এমন কিছু মন্তব্য করেন, যা অনেকের মতে নারীদের প্রতি অসম্মানজনক এবং আপত্তিকর। সেই মন্তব্য ভাইরাল হতেই তীব্র সমালোচনার মুখে পড়েন প্রণীত।

বিতর্কের সূত্রপাত একটি আলোচনায়, যেখানে প্রণীত দাবি করেন যে কোনও পুরুষ যদি কোনও নারীর জন্য অর্থ খরচ করেন, তাহলে সেই সম্পর্কের ক্ষেত্রে কিছু প্রত্যাশা থাকা স্বাভাবিক। তার বক্তব্যের একটি অংশে ‘৩৭০ টাকার বিরিয়ানি’ প্রসঙ্গ উঠে আসে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভ দেখা দেয়। অনেকেই প্রশ্ন তোলেন, কোনও উপহার বা খাওয়ানোর বিনিময়ে কি একজন নারীর শরীর বা ব্যক্তিগত সিদ্ধান্তের উপর অধিকার দাবি করা যায়?

এই বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর আয়শা এবং রশ্মি। তাঁদের বক্তব্য, কোনও সম্পর্কেই অর্থ খরচ করা বা কাউকে উপহার দেওয়ার অর্থ এই নয় যে তার বিনিময়ে শারীরিক বা ব্যক্তিগত অধিকার অর্জন করা যায়। একজন মানুষের সম্মতি এবং ব্যক্তিগত স্বাধীনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আয়শা বলেন, কোনও নারীকে খাওয়ানো বা উপহার দেওয়া যদি বিনিয়োগের মতো মনে করা হয়, তাহলে সেটি সুস্থ সম্পর্কের ধারণার পরিপন্থী। অন্যদিকে রশ্মিরও বক্তব্য, সম্মতি ছাড়া কোনও সম্পর্ক বা ঘনিষ্ঠতা কল্পনাও করা যায় না। তিনি মনে করেন, এই ধরনের মন্তব্য সমাজে ভুল বার্তা ছড়াতে পারে।

প্রণীতের মন্তব্য ঘিরে বিতর্ক এখনও অব্যাহত। একাংশ তাঁর বক্তব্যের বিরোধিতা করলেও, অন্যদিকে কেউ কেউ প্রসঙ্গটি ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সম্মতি, সম্পর্কের সমীকরণ এবং নারীর স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের