নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ২০২০ সাল থেকে দিল্লি হিংসা মামলায় এখনও জেলবন্দি রয়েছেন শার্জিল ইমাম, খালিদ-উমর সহ ৯ জন। তাঁদের বিরুদ্ধে দিল্লিতে হিংসার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। দিন কয়েক আগে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন শার্জিল ইমাম। দীর্ঘ ৬ বছর পর জেল থেকে বের হলেন দেশদ্রোহিতায় অভিযুক্ত শার্জিল ইমাম। যদিও তাঁকে একাধিক কঠোর বিধিনিষেধ মানতে হবে।
গত ৯ মার্চ ১০ দিনের অন্তর্বর্তিকালীন জামিন দেয় দিল্লির কারকারদুমা কোর্ট। শার্জিলকে ২০ থেকে ৩০ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন করকরডুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ী। ৫০,০০০ টাকার একটি ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ অর্থের দু’জন জামিনদার দাখিলের শর্তে জামিন মঞ্জুর করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব দিল্লিতে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন মৃত্যু হয় ৫৩ জনের। এই ঘটনায় ষড়যন্ত্রকারী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ওই বছরের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় শার্জিল ইমাম, খালিদ-উমর সহ ৯ জনকে। জেএনইউ-এর এই প্রাক্তন ছাত্রনেতাদের গ্রেফতারি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের