নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে এখন তোলপাড় গোটা বাংলা ইন্ডাস্ট্রি। গত ৭ ই এপ্রিল মঙ্গলবার আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরামের তরফে একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছিল। রবিবার ফের রাহুল ও সুরক্ষাবিধি সংক্রান্ত বিষয়ে ফোরামের অবস্থান পুনরায় পর্যালোচনার জন্য আরও একটি জরুরি সভার ডাক দেওয়া হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় , শান্তিলাল মুখোপাধ্যায় , ভরত কলসহ আরও অনেকেই। রাহুলের মৃত্যু প্রসঙ্গ ছাড়াও টলিউডের শিল্পীদের ব্যান করা নিয়ে মুখ খুললেন বুম্বা দা।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন , "৭ ই এপ্রিল মিটিংয়ে আমরা প্রত্যেকে সামিল হয়েছিলাম একটাই উদ্দেশে , রাহুলের মৃত্যুর সঠিক বিচার আর প্রত্যেক শিল্পী, টেকনিশিয়ানসহ যারা এই পেশায় নিযুক্ত তাদের যথাযথ সুরক্ষা প্রদান। সেদিন প্রযোজনা সংস্থার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন বিষয়টা উত্থাপন করা হয়। আমি দাদা হিসেবে বলেছিলাম এখন সকলে রাহুলকে নিয়ে আবেগপ্রবণ , এই মুহূর্তে দাঁড়িয়ে কথাটা না বলে কয়েকদিন বাদে বলতে। কোনও ঘণ্টার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা বা যোগ্যতা আমার আছে বলে মনে করি না।"
এরপর বুম্বা দা আরও বলেন , "বিষয়গুলো প্রায় দেড় থেকে দুবছর ধরে চলছে। আদালত অবধিও মামলা গড়িয়েছে। আমাদের ফোরাম , আমি, রঞ্জিতদা তখনও ছিলাম। একটা জেনারেল মিটিং করে সমস্যা সমাধানের পথ খুঁজতে পারতাম। হয় আন্দোলনের মাধ্যমে নাহলে আলোচনার মাধ্যমে। সোশাল মিডিয়ায় যার উদ্দেশ্যে কিছু পোস্ট করা হচ্ছে আমার মনে হয় তাকে একবার জানানো উচিত। এটা ব্যক্তিগতভাবে আমার খারাপ লেগেছে। সবচেয়ে বড় কথা এই বিষয়টা ফেডারেশনের কাছে উত্থাপন করা উচিত ছিল। পাবলিক ফোরামে এই ধরনের ৭২ ঘণ্টার চ্যালেঞ্জ কতটা যুক্তিসঙ্গত আমি জানি না।"
উল্লেখ্য , টলিউডের ব্যান কালচার রুখতে দেব উদ্যোগ নিয়েছিলেন যে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব নিষিদ্ধ শিল্পীদের ওপর থেকে ব্যান তোলা হবে।তিনি সাফ জানিয়ে দেন, কাজের জায়গায় ব্যান কালচার আর চলবে না। যারা এটি করছেন, প্রয়োজনে তাদেরই ব্যান করা যাবে না। তিনি জোর দিয়ে বলেন যে, কাজ থেকে কাউকে বঞ্চিত করা যাবে না ও সবাই যাতে কাজ পান , সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসকে ইঙ্গিত করে দেব বলেছিলেন যে, এই শিল্পে কাজ করাটা কোনো নির্দিষ্ট ব্যক্তির দয়ায় হয় না, বরং যোগ্যতার ভিত্তিতে হয়।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের