নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ৮ ঘণ্টার বেশি কাজ করা যাবে না। পরিচালককে তার শর্ত মেনে চুক্তিবদ্ধ হতে হবে। সম্প্রতি এই দাবি তোলায় সন্দ্বীপ রেড্ডি ভাঙার স্পিরিট , কল্কি এডি ছবির সিক্যুয়েল থেকে ছিটকে গেছেন দীপিকা পাড়ুকোন। বহু অভিনেতা অভিনেত্রী দীপিকার দাবিকে সমর্থন জানিয়েছেন। আবার অনেকেই মাস্তানির বিরুদ্ধে কথা বলেছেন। এরই মাঝে প্রকাশ্যে এল রনবীর কাপুরের একটি পুরোনো ভিডিও। এরপরেই ফের বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী।
ভাইরাল হওয়া রনবীরের ভিডিওতে দেখা যাচ্ছে তিনি ১২ ঘণ্টা কাজ করার কথা জানিয়েছেন। অতিরিক্ত কাজ করতে গিয়ে কখনও নাকি তিনি ১২ ঘন্টাও কাজ করছেন। এমনই দাবি রনবীরের। এরপরই অনেকে বলেছেন , স্বামী পারলে দীপিকা কেন করবেনা। এইভাবে সিদ্ধান্তে অনড় থাকলে কাজের পর কাজ হাতছাড়া করতে হবে। তবে নিজের জায়গা থেকে একচুলও সরতে নারাজ দীপিকা।
ভিডিওতে রনবীর বলছেন , "অনেক সময়, মানুষ অভিযোগ করে অন্যান্য শিল্পী ও তাদের ব্যবস্থাপনা আমি নষ্ট করছি। সবাই বলে, 'তুমি মাঝে মাঝে ৮ ঘন্টার শিফটে ১০-১২ ঘন্টা শুটিং করো, তাই আমাদেরও এটা করতে হবে। এই মানুষটা সবাইকে বিগড়ে দিচ্ছে। কিন্তু আমরা যা চাই তা যদি ৮ ঘন্টার মধ্যে অর্জন না হয়, তাহলে ঠিক আছে। তুমি একটু অতিরিক্ত শুটিং করতে পারো।" ঘটনা নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের