নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোনিকা চৌহানের মৃত্যু মামলার প্রায় ৯ বছর কেটে গেলেও এখনও চূড়ান্ত কোনো রায় মেলেনি। মঙ্গলবার আলিপুর আদালতে সাক্ষী দিতে হাজির হন অভিনেতা সাহেব ভট্টাচার্য। আদালত থেকে বেরিয়ে তিনি মামলার অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে ঘিরে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন।

২০১৭ সালের ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারান মডেল সোনিকা চৌহান। সেই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। অভিনেতা সাহেবের দাবি, সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই বিষয়টি ভুলে গেলেও সোনিকার পরিবার ন্যায়বিচারের লড়াই থামায়নি। তিনি বলেন, সোনিকার বাবা মা শুরু থেকে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে গেছেন।

আদালতের বাইরে সাহেব আরও জানিয়েছেন, সরকার পরিবর্তনের পর থেকেই মামলার শুনানির গতি বেড়েছে। তার দাবি, আগের সময়ে দীর্ঘদিন মামলায় তেমন অগ্রগতি দেখা যায়নি। বিক্রম চট্টোপাধ্যায় আগের সরকারের ঘনিষ্ঠ ছিলেন বলেও অভিযোগ তোলেন তিনি। যদিও এই বিষয়ে বিক্রম বা সংশ্লিষ্ট মহলের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৯ এপ্রিল গভীর রাতে রাসবিহারী কানেক্টর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি। সেই সময় গাড়িতে ছিলেন সোনিকা চৌহান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সোনিকাকে মৃত ঘোষণা করেন। পরে বেপরোয়া গাড়ি চালানো আর অবহেলার অভিযোগে বিক্রমের বিরুদ্ধে মামলা হয়। এক্ষেত্রে সোনিকার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকার কারণে সাহেব ভট্টাচার্যের সাক্ষ্যকে মামলার গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের