নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় মা হলেন অভিনেত্রী সুস্মিতা। দীর্ঘ প্রতীক্ষার পর জীবনের অন্যতম বড় স্বপ্ন পূরণ হয়েছে তার। সুখবরটি সামনে আসতেই অনুরাগী থেকে শুরু করে টলিপাড়ার সহকর্মীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নবদম্পতিকে। তবে এখনও পর্যন্ত সন্তান ছেলে না মেয়ে, সেই তথ্য প্রকাশ্যে আনেননি তারা।

এই প্রসঙ্গে সুস্মিতার স্বামী শুভাশিস জানিয়েছেন, হাসপাতাল থেকে সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পরই সকলের সঙ্গে ভাগ করে নেবেন সেই সুখবর। আপাতত মা ও সদ্যোজাত দু'জনেই সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে। পরিবারের সদস্যরাও নতুন অতিথিকে ঘিরে আনন্দে মেতে উঠেছেন।

এদিকে হাসপাতাল থেকেই সদ্যোজাতের ছোট্ট হাতের ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট করেন সুস্মিতা। সেখানে তিনি লেখেন, 'যখন আমি ভেবেছিলাম হয়তো এই জীবনে আর কোনোদিন 'মা' ডাকা শোনার সৌভাগ্য আমার হবে না, তখন ও আমার জীবনে এল'। অভিনেত্রীর এই পোস্ট মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং অনুরাগীদের মন ছুঁয়ে যায়।

উল্লেখ্য, সুস্মিতা ও শুভাশিসের বিয়ে হয়েছিল প্রায় পাঁচ মাস আগে। সেই কারণেই নেটিজেনদের একাংশের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। তবে এই মুহূর্তে সমস্ত আলোচনার ঊর্ধ্বে উঠে নতুন জীবনের সূচনাকে উপভোগ করছেন এই দম্পতি। তাদের নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ভক্ত ও অনুরাগীরা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের