নিজস্ব প্রতিনিধি, দিল্লি - সোমবার থেকে শুরু হয়েছিল ‘ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। প্রথমবার দেশে আয়োজিত হয় AI সামিট। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজন করা হয় এই সামিট। AI সামিটে জামা খুলে মোদি বিরোধী দেন কংগ্রেস নেতারা। এই ঘটনায় গ্রেফতার করা হল যুব কংগ্রেসের সভাপতিকে। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮।
সূত্রের খবর, মঙ্গলবার ভোরে ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম উদয় ভানু চিব। উল্লেখ্য, অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে গ্রেফতার করা হয় ৪ জন কংগ্রেস কর্মীকে। শনিবার তাঁদের পাতিয়ালা হাউস আদালতে হাজির করানো হয়। আদালতে তদন্তকারীদের দাবি, “নেপালে যে জেন জি আন্দোলন হয়েছিল, তা থেকে অনুপ্রাণিত হয়েই বড় ষড়যন্ত্র করা হয়েছে। অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করা প্রয়োজন। অনেক ডিজিটাল তথ্যপ্রমাণও সংগ্রহ করা দরকার। এটা ভীষণই গুরুত্বপূর্ণ তদন্ত।“ তাঁদের জামিনের আবেদন খারিজ করে ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
মিরাটে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মোদি বলেন, “বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে, যারা দেশের সাফল্যকে হজম করতে পারছে না। বয়ঃবৃদ্ধ দলটি নোংরা ও নগ্ন রাজনীতির জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনকে ব্যবহার করল। আপনারা তো নগ্নই, নতুন করে জামা খোলার কি প্রয়োজন ছিল? কংগ্রেস নেতারা এআই সামিটে যা করেছেন তাতে স্পষ্ট যে দেশের প্রাচীনতম দলটি আদর্শগত ভাবে কতটা দেউলিয়া এবং দরিদ্র হয়ে পড়েছে।“
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের