নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বহুরূপী ছবিতে ডাকাতিয়া বাঁশি গাওয়ার পর দর্শকদের থেকে প্রশংসা কুড়িয়েছেন। শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ থাকলেও, পাশ্চাত্য সঙ্গীতই গাইতেন। এরপরেই উইন্ডোজ ছবির প্রযোজনায় গান গাওয়ার প্রস্তাব পান। এবার 'রক্তবীজ ২’ ছবিতে শিলাজিৎ মজুমদার ও জিনিয়া সেনের নেতৃত্বে গেয়েছেন 'অর্ডার ছাড়া বর্ডার ক্রস'। গানটি গাওয়ার পরেই নিজেকে নিয়ে মুখ খুললেন গায়িকা শ্রেষ্ঠা দাস।
টলিপাড়ার এই নতুন ‘আইটেম’ গান প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন শ্রোতাদর্শকরা। গানের জন্য শিলাজিতের থেকে বিশেষ কিছু পরামর্শও পেয়েছেন তিনি। পশ্চিমি গান গাওয়ার জন্য নির্দিষ্ট এক ধরনের ‘হাস্কি টেক্সচার’ রয়েছে গায়িকার কণ্ঠে। এই গানে তা কিছুটা কাজে লেগেছে। তবে এখন শুধুই আইটেম সং গাওয়ার প্রস্তাব পাচ্ছেন। সবরকম গান গাইতে চান তিনি। নিজেই জানিয়েছেন এই বিষয়ে।
গায়িকা বলেছেন , "চিন্তা তো হচ্ছে। মানসিক ভাবে মাঝেমধ্যে অস্বস্তিও হচ্ছে। শুধুই লোকজন ফোন করে ‘আইটেম’ গান গাওয়ার প্রস্তাব দিচ্ছেন। সব ধরনের গানই গাইতে চাই। তাই একটু খারাপ লাগছে ঠিকই তবে এই সুযোগটাও আমার কাছে মূল্যবান। গান গেয়ে পারিশ্রমিক পাচ্ছি। ছবিতে আমার আরও গান রয়েছে। সেগুলি শুনলে অনেকে হয়তো বুঝতেই পারবেন না, একই শিল্পীর গাওয়া। সব গানই নির্মাতাদের অনুমোদন পেয়েছে। তাই ঘৃণ্য মন্তব্য এলেও আমার কিছু করার নেই। আমি জানি, আমার কণ্ঠ অন্য রকমের। সেটার সঙ্গে অভ্যস্ত হওয়া একটু সমস্যার। তবে আমি আমার কাজ করে যাব।"
গানের নায়িকা নুসরত জাহান।তার কন্ঠেই গেয়েছেন শ্রেষ্ঠা। বেশ কিছু ইংরেজি শব্দ রয়েছে গানে। ‘অর্ডার’, ‘অ্যানিম্যাল’ এই শব্দগুলির যেমন উচ্চারণ হয়, আমি তেমনই করছিলাম। কিন্তু শিলাদা মনে করিয়ে দিয়েছিলেন, গানটাএকটা গ্রামের মেয়ে গাইছে। তাই মানানসই করে শব্দগুলি উচ্চারণ করি। একটু বেশি হাঁ করে উচ্চারণ করতে হয়।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের