নিজস্ব প্রতিনিধি , দিল্লি - শত্রুপক্ষকে শায়েস্তা করতে নতুন পদক্ষেপ ভারতের। মধ্যপ্রাচ্যের যুদ্ধে গ্যাস সঙ্কটে ভুগছে ভারত। এরই মাঝে আকাশপথে নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করতে প্রজন্মের বিমান বিধ্বংসী কামান বা ‘এয়ার ডিফেন্স গান’ কিনতে চলেছে ভারতীয় সেনা। দরপত্র চেয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে ভারত।
ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আকাশপথে ড্রোনের দাপট দেখা যাচ্ছে ইরান যুদ্ধে। গত কয়েক বছরে পাঞ্জাব, রাজস্থান-সহ জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে একাধিকবার ভারতীয় আকাশসীমায় অনুপ্রবেশ হয়েছে পাক ড্রোনের। এমন ড্রোনগুলি গুলি করে নামিয়েও দিয়েছে ভারতীয় সেনা। তবে এবার আরও বিশেষ নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে ভারত। এছাড়া অপারেশন সিঁদুরের অভিজ্ঞতা থেকেও এই বিশেষ এয়ার ডিফেন্স গান কেনার পথে ভারত।
নতুন প্রজন্মের এয়ার ডিফেন্স গান অনেক বেশি দূরের ড্রোন গুলিও শনাক্ত করতে পারবে। এতে ভ্রাম্যমাণ রেডার, 'ইলেক্ট্রো-অপটিক্যাল ফায়ার কন্ট্রোল সিস্টেম' থাকায় দিনের মতোই রাতেও শত্রুর ড্রোন চিহ্নিত করে ধ্বংস করতে সক্ষম হবে। কেবল ড্রোন নয়, মাইক্রোলাইট এয়ারক্র্যাফট্, প্যারা-মোটর ও প্যারাগ্লাইডারের মতো অপ্রচলিত আকাশযান , স্বল্পপাল্লার রকেট ধ্বংস করতে সক্ষম এই এয়ার ডিফেন্স গান।
উল্লেখ্য , আপতত ভারতের কাছে আকাশ প্রতিরক্ষায় রয়েছে পুরনো বফর্স L-70 কামান।রাশিয়ার তৈরি ZU-23 বিমানবিধ্বংসী কামান। তবে এই পুরনো প্রজন্মের অস্ত্রগুলি দিয়ে আধুনিক ড্রোন চিহ্নিত করে ধ্বংস করা সব সময় সম্ভব নয়।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের