নিজস্ব প্রতিনিধি , লাহোর - হামজার মিশন বক্স অফিসের অধিকাংশ রেকর্ডকে ইতিমধ্যেই গুঁড়িয়ে দিয়েছে। মুক্তির পর থেকেই এই ছবির উন্মাদনা তুঙ্গে। একবার দেখেও মন ভরেনি অনেকের। দ্বিতীয়বার টিকিট বুক করতে পিছু পা হচ্ছেন না এমন দর্শকসংখ্যাও প্রচুর। বিশ্বব্যাপী প্রায় ১০০০ কোটি টাকার বেশি আয় করেছে এই স্পাই থ্রিলার। এবার আদিত্য ধরের ছবির লভ্যাংশের ভাগ চাইছেন পাকিস্তানের নাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই কিছু ভিডিও।
পাকিস্তানের লিয়ারিকে নিয়েই ছবির সিংহভাগ গল্প। লিয়ারির রাজাকে মেরে সেই সিংহাসনে বসেন হামজা। এরপর পাকিস্তানে ভয়ঙ্কর মিশন চালান। যা দেখে মুগ্ধ গোটা দর্শকমহল।দ্বিতীয় শনিবার হামজার এই মিশন ভারতে ৭৭৮.৭৭ কোটির ব্যবসা করেছে। আর বিশ্বজুড়ে এই ছবির মোট আয়ের পরিমাণ ১,২২৬ কোটি। আরও বড় নজিরের লক্ষ্যে দৌড়ানো ধুরন্ধর নিয়ে এবার আজব দাবি লিয়ারির বাসিন্দাদের। তাদের মতে এই শহরকে নিয়ে যে ছবি এত টাকা কামাচ্ছে সেই ছবির আয়ের লভ্যাংশ পাওয়া উচিত সেই শহরের বাসিন্দাদের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে , লিয়ারির এক বাসিন্দা বলছেন , "যদি হাজার কোটি আয় হয় তাহলে পাঁচশো কোটি লিয়ারির মানুষকে দেওয়া উচিত। আয়ের অর্ধেক অংশ দিলে রাস্তাগুলো ঠিক করা যাবে। বাচ্চারা হাঁটতে গেলে পায়ে ঘা হয়ে যায়। এই সমস্যা মিটে যাবে।" আবার কেউ বলছেন , "কম করে হলেও কয়েকশো কোটি তো পাওয়াই উচিত।৭০-৮০% তো দেওয়া উচিত। আয়টা কোথা থেকে এসেছে দেখতে হবে তো। সাফল্যের নেপথ্যে তো লিয়ারি শহরের নাম আর গল্প। তাই এই পরিমাণ টাকা দেওয়া উচিত।" কেউ বলছেন, "লিয়ারির নাম ভাঙিয়ে ব্যবসা করছে। এখন কিছু টাকা দিলে তো রাস্তা ঠিক করা যায়।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের