নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলিউডের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ভিত্তিতে একের পর এক বিতর্ক সামনে আসছে। ঠিক সেই আবহেই গ্রেফতার করা হয়েছে ফেডারেশন সংগঠনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাসকে। তোলাবাজি, শ্লীলতাহানিসহ একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনা স্বাভাবিকভাবে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে টলিউডের বিভিন্ন সংগঠনের বর্তমান ও প্রাক্তন কর্তারাও।

স্বরূপ বিশ্বাসের দীর্ঘদিনের ঘনিষ্ঠ এবং সম্ভবত প্রজনকদের সংগঠন ইম্পার সভাপতি। পিয়া সেনগুপ্ত এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, স্বরূপের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তার পুরোপুরি জানা নেই। তবে টলিউডের অন্দরে স্বরূপ বিশ্বাসকে ঘিরে যে অসন্তোষ তৈরি হয়েছিল সেই খবর তার অজানা ছিল না বলে তিনি স্বীকার করেছেন । তিনি আরও বলেন, আঁচ পেয়েছিলাম স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু অভিযোগগুলির সত্যতা সম্পর্কে আমার কোনও ধারণা নেই। যদি কোন ব্যক্তি সত্যিই দুর্নীতির সাথে জড়িত থাকেন তাহলে তিনি আইনের চোখে অভিযুক্ত।

প্রসঙ্গত, ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে সভাপতির পদ থেকে পিয়া সেনগুপ্তের পদত্যাগ দাবি করে সরব হন একদল বিক্ষুব্ধ প্রযোজক। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, স্বজনপোষণ এবং বিশ্বাস ব্রাদার্সের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নানা অনৈতিক সুবিধা পাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও এই সকল অভিযোগ মানতে নারাজ পিয়া। তিনি বলেন, আমি কেন ভয় পাব? আমি কোন এমন কাজ করিনি যাতে পুলিশ আমাকে গ্রেফতার করবে। স্পষ্ট জানান আদালতের নির্দেশ অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত তিনি সংগঠনের বৈধ সভাপতি বলে দাবি করেন।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা