6a3552a4dacb7_Gallery_1781872163225
জুন ১৯, ২০২৬ রাত ০৮:০৮ IST

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

নিউজ ডেস্ক - আরব সাগরের চেনা গণ্ডি ছাড়িয়ে এবার বঙ্গোপসাগরের নীল জলেও নিজেদের সামরিক উপস্থিতি বাড়াতে কোমর বাঁধছে পাকিস্তান। পাক নৌবাহিনীতে চিনা প্রযুক্তির আধুনিক ‘হাঙর’ (Hangor) শ্রেণির সাবমেরিন অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলেই দক্ষিণ এশিয়ার সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে।                    

'হাঙর' শ্রেণির সাবমেরিনগুলি মূলত চিনের উন্নত প্রযুক্তির সহায়তায় তৈরি। ২০১৫ সালে চিনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী পাকিস্তান মোট ৮টি এই ধরনের সাবমেরিন সংগ্রহের পরিকল্পনা নেয়। এর মধ্যে কিছু চিনে তৈরি হচ্ছে। বাকিগুলি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে পাকিস্তানের করাচি শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে। এই সাবমেরিনগুলির প্রধান শক্তি হলো অত্যাধুনিক 'এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন' (AIP) প্রযুক্তি। সাধারণ ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনকে মাঝেমধ্যে জলের উপরে উঠতে হয়। কিন্তু এআইপি প্রযুক্তির কারণে হাঙর সাবমেরিন একটানা কয়েক সপ্তাহ সমুদ্রের গভীরে লুকিয়ে থাকতে সক্ষম।

এর ফলে শত্রুপক্ষের রাডার বা নজরদারি এড়িয়ে অনেক দূর পর্যন্ত গোপন অভিযান চালানো সম্ভব। বঙ্গোপসাগর দীর্ঘকাল ধরেই ভারতের প্রভাবাধীন ও অত্যন্ত সংবেদনশীল সামুদ্রিক এলাকা। ভারতের পূর্ব উপকূল, গুরুত্বপূর্ণ নৌঘাঁটি, আন্দামান-নিকোবর অঞ্চল ও প্রধান বাণিজ্যিক সমুদ্রপথ এই অঞ্চলের সঙ্গে সরাসরি যুক্ত। পাকিস্তান যদি এখানে নিয়মিত সাবমেরিন মোতায়েন করতে পারে, তবে ভারতের নৌবাহিনীকে আরও বেশি নজরদারি চালাতে হবে। পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী করতে হবে। এরই মধ্যে জল্পনা উসকে দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক ও নৌ-যোগাযোগ বৃদ্ধির খবর।

চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার বা লজিস্টিক সহায়তা পেলে পাকিস্তানের সাবমেরিনগুলির পক্ষে বঙ্গোপসাগরে দীর্ঘ সময় অবস্থান করা সহজ হবে। তবে এখনও পর্যন্ত এ ধরনের স্থায়ী সুবিধার কোনও প্রমাণ মেলেনি। সংখ্যার বিচারে ভারতের কাছে বর্তমানে প্রায় ১৬টি প্রচলিত, পরমাণু শক্তিচালিত সাবমেরিন রয়েছে। যা পাকিস্তানের তুলনায় অনেক বেশি। তবে আসল চ্যালেঞ্জ হলো, ভারতের বেশিরভাগ প্রচলিত সাবমেরিনে এখনও এআইপি প্রযুক্তি চালু হয়নি। বর্তমানে ভারতের কালভারি শ্রেণির সাবমেরিনে দেশীয় এআইপি প্রযুক্তি সংযোজনের কাজ চলছে। প্রথম আপগ্রেডেড সাবমেরিন ২০২৬ সালের শেষের দিকে প্রস্তুত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই খামতি ঢাকতে ভারত ইতিমধ্যেই দীর্ঘপাল্লার সামুদ্রিক নজরদারি বিমান P-8I ব্যবহারের ওপর জোর দিচ্ছে। উন্নত সোনার নেটওয়ার্কও গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার মোতায়েনেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও প্রায় ৭০,০০০ কোটি টাকার 'Project 75(I)'-এর মাধ্যমে ৬টি আধুনিক সাবমেরিন নির্মাণের প্রক্রিয়া চলছে। প্রতিরক্ষা ও সামুদ্রিক কৌশল বিশেষজ্ঞদের মতে, নিজেদের প্রধান ঘাঁটি থেকে এত দূরে এসে বঙ্গোপসাগরে পাকিস্তানের পক্ষে স্থায়ীভাবে ঘাঁটি গেড়ে থাকা সহজ হবে না।

কারণ সাবমেরিনের মতো যুদ্ধযানের জন্য নিয়মিত জ্বালানি, রসদ ও জটিল রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। নিরাপদ যোগাযোগ ব্যবস্থারও দরকার হয়। তাছাড়া এই প্রকল্পের পেছনে সরাসরি চিনের প্রযুক্তিগত মদত রয়েছে। ফলে পুরো বিষয়টিকে স্রেফ ভারত-পাকিস্তান প্রতিযোগিতা হিসেবে দেখলে চলবে না। এটিকে ভারত-চীন-পাকিস্তান ত্রিভুজের একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবেও দেখা হচ্ছে। শক্তির ভারসাম্য রাতারাতি বদলে যাচ্ছে না। ভারতের নৌবাহিনী এখনও যথেষ্ট শক্তিশালী ও সুসংগঠিত। তবুও ইসলামাবাদের এই পদক্ষেপ নয়া দিল্লির জন্য একটি বড় সতর্কবার্তা।

আরও পড়ুন

ইরানে যুদ্ধের বড় বলি শিশুরা! ৫ মাসে হতাহত ২,৫০০-র বেশি শিশু, উদ্বেগ ইউনিসেফের রিপোর্টে
আগস্ট ০৩, ২০২৬

ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার

দাবানল নেভাতে গিয়ে আকাশেই ভয়াবহ দুর্ঘটনা! দুই কপ্টারের সংঘর্ষে মৃত ২
আগস্ট ০৩, ২০২৬

জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট

অশান্তিতে রক্তাক্ত নেপাল! মৃত্যু ৩ জনের, জারি কার্ফু
আগস্ট ০৩, ২০২৬

ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি

২ বছর পর প্রথমবার প্রকাশ্যে আসবেন হাসিনা! দিল্লির অনুষ্ঠানে উঠবেন মঞ্চে
আগস্ট ০২, ২০২৬

বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা

ক্যানসারের টিকায় বড় সাফল্য! সুস্থ রোগী, দাবি রুশ গবেষকদের
আগস্ট ০১, ২০২৬

মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের

সীমান্তে শরণার্থীদের ঢল! মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় মৃত ৯
জুলাই ৩১, ২০২৬

রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা

বাংলাদেশ নয়, ৫ হাজার রোহিঙ্গাকে ফেরাচ্ছে মালয়েশিয়া! রাজি মায়ানমার
জুলাই ৩০, ২০২৬

৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা

পাক অধিকৃত কাশ্মীরকে পাক কাশ্মীর বলল মার্কিন সংবাদপত্র! প্রতিবাদ ভারতের
জুলাই ৩০, ২০২৬

পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের

ওরা ভারতের মতোই শত্রু! বিতর্কিত মন্তব্যে ফের চাপে পাকিস্তান
জুলাই ২৯, ২০২৬

বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ

অধিকৃত কাশ্মীরে ভোট ঘিরে অশান্তি! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
জুলাই ২৮, ২০২৬

অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ইউরোপে দাবানলের দাপট! আগুনের বুকেই জন্ম ঝড়ের, ঘরছাড়া ৩ লক্ষের বেশি
জুলাই ২৮, ২০২৬

আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল

যুদ্ধের অস্ত্র যৌন নির্যাতন! রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
জুলাই ২৮, ২০২৬

ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে

জেহাদ ছাড়া পথ নেই! মোজতবার মন্তব্যে নতুন করে চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ

নাম ধরে ডাক, তারপর গুলি! কানাডার রাস্তায় খুন হল ভারতীয় বংশোদ্ভূত তরুণী
জুলাই ২৭, ২০২৬

টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা! প্রাক্তন রাষ্ট্রপতিকে ঘিরে জল্পনায় মুখ খুলল বাংলাদেশ সরকার
জুলাই ২৭, ২০২৬

সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের