6a35208c8390d_Gallery_1781866473555
জুন ১৯, ২০২৬ দুপুর ০৪:৩১ IST

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

নিউজ ডেস্ক - বাংলাদেশ-পাকিস্তানকে ঘিরে চাঞ্চল্যকর মন্তব্য করলেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজারে। তাঁর একাধিক দাবি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিও উঠে এসেছে চর্চায়। আঞ্চলিক কূটনীতি ও চরমপন্থী কার্যকলাপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তেল আবিব। রাষ্ট্রদূতের বক্তব্য সামনে আসতেই আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুভেন আজারে বেশ কিছু দাবি করেন। তাঁর কথায়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে সংগঠনটির সম্ভাব্য কার্যকলাপের ওপর নজর রাখছে ইজরায়েল। আজারের দাবি, চরমপন্থী সংগঠনগুলি ওই হামলাকে অন্যত্র একই ধরনের অভিযানের মডেল হিসেবে ব্যবহার করতে পারে। ভবিষ্যতে একই ধরনের হামলার চেষ্টা হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না ইজরায়েল। সেই কারণেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তেল আবিব। তিনি জানান, এই সংক্রান্ত উদ্বেগের বিষয়গুলি ভারতের কর্তৃপক্ষের সঙ্গেও ভাগ করে নেওয়া হয়েছে। পাশাপাশি চরমপন্থী কার্যকলাপ পর্যবেক্ষণকারী কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। বিভিন্ন পর্যায়ে ব্রিফিংও করা হচ্ছে।

সাক্ষাৎকারে পাকিস্তানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ইজরায়েলি রাষ্ট্রদূত। আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টার প্রসঙ্গ টানেন আজারে। তাঁর বক্তব্য, পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে ইজরায়েল। শান্তি ও স্থিতিশীলতা নিয়ে সব দেশের ধারণা এক নয় বলেও মন্তব্য করেন তিনি। আজারের মতে, এমন কিছু দেশ রয়েছে যাদের অবস্থান ইজরায়েলের ভাবনার সঙ্গে মেলে না। একইসঙ্গে কাতারের ভূমিকাও সমালোচনা করেন আজারে।

পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগও তোলেন ইজরায়েলি রাষ্ট্রদূত। তাঁর দাবি, দেশটির রাষ্ট্রীয় কাঠামোর কিছু অংশ থেকে ইহুদিবিদ্বেষী বক্তব্যকে উৎসাহ দেওয়া হয়। এই ধরনের অবস্থান ভবিষ্যতের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। এতে পারস্পরিক আস্থা তৈরিও কঠিন হয়ে যায় বলে মত তাঁর। অন্যদিকে ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতা নিয়েও মন্তব্য করেন আজারে। তিনি বলেন, যে কোনও সমঝোতার ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিতে হবে। আঞ্চলিক হুমকির বিষয়গুলিও বিবেচনায় রাখতে হবে। ইজরায়েলের আশা, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হবে। হিজবুল্লাহকে সমর্থনের বিষয়টিও গুরুত্ব পাবে। রাষ্ট্রদূতের এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন

ইরানে যুদ্ধের বড় বলি শিশুরা! ৫ মাসে হতাহত ২,৫০০-র বেশি শিশু, উদ্বেগ ইউনিসেফের রিপোর্টে
আগস্ট ০৩, ২০২৬

ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার

দাবানল নেভাতে গিয়ে আকাশেই ভয়াবহ দুর্ঘটনা! দুই কপ্টারের সংঘর্ষে মৃত ২
আগস্ট ০৩, ২০২৬

জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট

অশান্তিতে রক্তাক্ত নেপাল! মৃত্যু ৩ জনের, জারি কার্ফু
আগস্ট ০৩, ২০২৬

ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি

২ বছর পর প্রথমবার প্রকাশ্যে আসবেন হাসিনা! দিল্লির অনুষ্ঠানে উঠবেন মঞ্চে
আগস্ট ০২, ২০২৬

বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা

ক্যানসারের টিকায় বড় সাফল্য! সুস্থ রোগী, দাবি রুশ গবেষকদের
আগস্ট ০১, ২০২৬

মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের

সীমান্তে শরণার্থীদের ঢল! মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় মৃত ৯
জুলাই ৩১, ২০২৬

রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা

বাংলাদেশ নয়, ৫ হাজার রোহিঙ্গাকে ফেরাচ্ছে মালয়েশিয়া! রাজি মায়ানমার
জুলাই ৩০, ২০২৬

৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা

পাক অধিকৃত কাশ্মীরকে পাক কাশ্মীর বলল মার্কিন সংবাদপত্র! প্রতিবাদ ভারতের
জুলাই ৩০, ২০২৬

পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের

ওরা ভারতের মতোই শত্রু! বিতর্কিত মন্তব্যে ফের চাপে পাকিস্তান
জুলাই ২৯, ২০২৬

বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ

অধিকৃত কাশ্মীরে ভোট ঘিরে অশান্তি! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
জুলাই ২৮, ২০২৬

অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ইউরোপে দাবানলের দাপট! আগুনের বুকেই জন্ম ঝড়ের, ঘরছাড়া ৩ লক্ষের বেশি
জুলাই ২৮, ২০২৬

আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল

যুদ্ধের অস্ত্র যৌন নির্যাতন! রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
জুলাই ২৮, ২০২৬

ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে

জেহাদ ছাড়া পথ নেই! মোজতবার মন্তব্যে নতুন করে চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ

নাম ধরে ডাক, তারপর গুলি! কানাডার রাস্তায় খুন হল ভারতীয় বংশোদ্ভূত তরুণী
জুলাই ২৭, ২০২৬

টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা! প্রাক্তন রাষ্ট্রপতিকে ঘিরে জল্পনায় মুখ খুলল বাংলাদেশ সরকার
জুলাই ২৭, ২০২৬

সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের