নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উৎসবের যুবভারতীতে পরিণত হয়েছে রণক্ষেত্রে। নেপথ্যে , আয়োজকরা। মেসিকে এনেও মাঠে ঘিরে রাখলেন তারাই। কোনোভাবেই তাকে দেখতে পেলেন না অনুরাগীরা। মোটা অঙ্কের টিকিট কেটেও মেসি যে মাঠে এসেছে তাই বুঝতে পারেননি অনেকে। এরপর সমর্থকদের বিক্ষোভ যখন তুঙ্গে , ঠিক তখনই মেসির পাশে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এরপর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় শুভশ্রীকে ঘিরে কটাক্ষের ঝড়। সমর্থকদের ক্ষোভ থেকে এবার শুভশ্রীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন রাজ চক্রবর্তী।
রাজ চক্রবর্তী প্রথমেই স্বীকার করেছেন যুবভারতীতে মেসিকে নিয়ে যে কাণ্ড হয়েছে তা সত্যিই বাঙালিদের কাছে অসম্মানের। তিনি দোষীদের শাস্তি চান। পাশাপাশি মেসির সঙ্গে ছবি পোস্ট করা নিয়ে শুভশ্রীকে যেভাবে ট্রোল হতে হয়েছে তার প্রতিবাদও করেন তিনি। রাজ চক্রবর্তী বলেন , "প্রথমেই বলি, গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনের অরাজকতা অনভিপ্রেত। এটা ফুটবল এবং ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান। এই অরাজগতার সম্মুখীন আমরা আগেও হয়েছি ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে। তার পরেও কেন এত বড় ইভেন্টের কাঠামোগত সচেতনতায় ফাঁক থেকে গেল? আয়োজকেরা কী মেসির জনিপ্রিয়তা সম্পর্কে অবগত ছিলেন না? আমি অবশ্যই চাইবো দোষীরা শাস্তি পাক। বাঙালির আবেগ আহত হয়েছে।"
শুভশ্রীকে যেভাবে এই ঘটনার মাশুল দিতে হয়েছে তার পরিপ্রেক্ষিতে রাজ বলেন , "শনিবারের অনুষ্ঠানে অনেকের মধ্যে আমন্ত্রিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই অরাজকতার মাঝে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে ওকে। ওর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে ছবি পোস্ট করা। যেখানে হাজার হাজার মানুষ দাম দিয়ে টিকিট কিনে নিজের স্বপ্নের নায়ককে একবারের জন্য দেখতে পেলেন না। প্রতারিত হলেন, বঞ্চিত হলেন, তাদের এই ক্ষোভ আসবেই৷"
একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কী দরকার? প্রশ্ন উঠলে রাজ বলেন , "যাঁরা গোটা ঘটনার আগে পরে না থেকেও মন্তব্য ছুড়ছেন, তাঁদের উদ্দেশ্যে বলি শুভশ্রীকে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না? একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনই শুভশ্রী মা, কখনও বোন, কখনও স্ত্রী, কখনও অভিনেত্রী, কখনও বন্ধু, কখনও আবার কারও ভক্ত। সব কিছুর উপরে তিনি একজন মানুষ। কিন্তু এক্ষেত্রে মানবিকতার সমস্ত পরিসীমা পেরিয়ে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে টার্গেট করে মিম তৈরি করছেন, ট্রোল করছেন রাজনৈতিক নেতারা।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের