নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বেশ কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর শিক্ষা যোগ্যতা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। তবে দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রধানমন্ত্রীর শিক্ষা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। শুধু তাই নয় , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা প্রকাশ্যেও আনা যাবে না। এই বিতর্ক ফের উস্কে দিলেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ।
গণেশ চতুর্থীর দিন প্রকাশ রাজের একটি ট্যুইট ভীষণই ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। যেখানে লেখা ছিল , "আমার কোনো ডিগ্রি নেই , তবে বলতেও কোনো লজ্জা নেই। আমি কোনোভাবেই এটি লুকোতে চাই না।" এই পোস্টের পরে অনেকেই মনে করেন এটি শুধু একটি ব্যক্তিগত স্বীকারোক্তির নয় , বরং মোদীর বিতর্কিত শিক্ষাগত যোগ্যতা নিয়ে চলমান বিতর্কের লক্ষ্যে একটি তীক্ষ্ণ খোঁচা।
প্রকাশ রাজ বরাবরই স্পষ্ট মতামতের জন্য পরিচিত। তিনি কখনও বিতর্ক থেকে পিছু পা হননি। শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে অনেকের কাছেই জনপ্রিয় বিষয়গুলি তুলে ধরেন। তিনি তার সততা সহ অভিনয় দক্ষতার জন্যও বিপুল খ্যাতি অর্জন করেছেন। তাই গণেশ চতুর্থীর শুভক্ষণে এই পোস্ট নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছেন তিনি। অনেকেই ভেবেছেন প্রধানমন্ত্রীকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা দিয়েছেন অভিনেতা।
টুইটের সময়ও উপেক্ষা করা ভীষণ কঠিন। কারণ সম্প্রতি, দিল্লি হাইকোর্টের রায় নিয়ে নতুন শিরোনাম তৈরি হয়। যেখানে দিল্লি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর বিএ ডিগ্রির বিবরণ প্রকাশ করতে দেবে না বলেই রায় দেয়। তাই এই মুহূর্তে প্রকাশ রাজের এই পোস্ট নতুন করে বি টাউন সহ রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। ফের শিরোনামে উঠে আসলেন তাই নয়, বরং একটি ব্যক্তিগত ট্যুইটকে রাজনৈতিক মন্তব্য হিসেবে উপস্থাপন করলেন দক্ষিণী অভিনেতা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের