নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বাংলা গানের জগতের পরিচিত নাম অন্বেষা দত্তগুপ্ত। ছোটবেলা থেকেই নিজের অসাধারণ কণ্ঠে দর্শকদের মন জয় করেছেন তিনি। মাত্র ১৩ বছর বয়সে রিয়েলিটি শো-তে অংশ নিয়ে নজর কেড়েছিলেন অন্বেষা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়েলিটি শোয়ের নেপথ্য নিয়ে এমন এক অভিজ্ঞতার কথা শোনালেন, যা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রিয়েলিটি শোয়ে অংশ নেওয়ার সময় তার পরিবারকেও স্ক্রিপ্ট মেনে কথা বলতে বলা হয়েছিল বলে দাবি করেন অন্বেষা। তার কথায়, অনুষ্ঠানের পক্ষ থেকে তার মাকে মুখোরোচক গল্প বানিয়ে বলতে বলা হয়েছিল। তবে অন্বেষার মা সেই প্রস্তাবে রাজি হননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মেয়ের প্রতিভাই তার পরিচয়। গান ভালো হলে সে প্রতিযোগিতায় থাকবে, না হলে বাদ পড়বে, মিথ্যে গল্প বলে জনপ্রিয়তা অর্জন করতে চাননি তিনি।

২০০৭ সালে জি বাংলা সারেগামাপা জুনিয়রস-এ ফাইনালিস্ট হওয়ার পর ২০০৮ সালে আমূল স্টার ভয়েস অফ ইন্ডিয়া, ছোটে উস্তাদ-এর ফাইনালেও পৌঁছেছিলেন অন্বেষা। যদিও ট্রফি জেতা হয়নি, তবুও নিজের গায়িকির জোরে তিনি সারা দেশে পরিচিতি পান। পরে বলিউডে প্লেব্যাকের সুযোগ পান এবং বাংলা, হিন্দি, কন্নড়, তামিল ও মারাঠি-সহ একাধিক ভাষায় ৫০০-রও বেশি গান গেয়েছেন। পাশাপাশি সংগীত পরিচালনা ও অভিনয়েও নিজের ছাপ রেখেছেন।

১৯৯৩ সালের ১৫ ডিসেম্বর মহারাষ্ট্রের ভিরারে জন্ম অন্বেষার। মাত্র তিন বছর বয়সে পরিবার কলকাতায় চলে আসে। তার মা মিতা দত্তগুপ্ত নিজেও একজন গায়িকা ছিলেন এবং তার হাত ধরেই অন্বেষার সংগীতজীবনের শুরু। চার বছর বয়স থেকে শাস্ত্রীয় সংগীতের তালিম নেওয়া শুরু করেন তিনি। আজও নিজের পরিশ্রম, প্রতিভা এবং সততার জোরেই সঙ্গীতজগতে সফলভাবে এগিয়ে চলেছেন অন্বেষা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের