নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ককরোচ জনতা পার্টির 'সিজেপি' তরুণ আন্দোলনকারীদের সংসদ অভিযানের পর দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, দিল্লি পুলিশ বিক্ষোভকারী পড়ুয়াদের উপর লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস ছুড়েছে। এই ঘটনার প্রতিবাদে গায়ক অরিজিৎ সিং নিজের এক্স 'আগের টুইটার' হ্যান্ডলে একটি পোস্ট করেন। তিনি লেখেন, পড়ুয়াদের উপর এমন আচরণ মেনে নেওয়া যায় না। পাশাপাশি তিনি বলেন, 'পরিবর্তনই একমাত্র ধ্রুবক', যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়।

অরিজিতের এই পোস্টে অনেকেই তার সাহসী অবস্থানের প্রশংসা করেন। তবে কয়েকজন ভক্ত তার মতের বিরোধিতা করেন। তাদের মধ্যে একজন লেখেন, অরিজিতের এই মন্তব্যের পর তার প্রতি সব শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন। তিনি জানান, এত দিনের প্রিয় শিল্পীকে এখন আর সমর্থন করতে পারছেন না এবং তার প্রতি ঘৃণা জন্মেছে।

এর জবাবে অরিজিৎ অত্যন্ত শান্ত ও ভদ্র ভাষায় নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, কেউ তাকে সম্মান করুক বা না করুক, তা নিয়ে তিনি চিন্তিত নন। প্রত্যেক মানুষের নিজস্ব মতামত থাকার অধিকার রয়েছে। তিনি আরও বলেন, কেউ তার ভক্ত বলেই তিনি নিজের বিশ্বাস বা বক্তব্য বদলে ফেলবেন, এমনটা কখনও হবে না। একই সঙ্গে তিনি যদি ওই ভক্তের অনুভূতিতে আঘাত দিয়ে থাকেন, তার জন্য দুঃখও প্রকাশ করেন।

সবশেষে অরিজিৎ জানান, চাইলে ওই ভক্ত তার সব গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, তাকে ভুলেও যেতে পারেন। কিন্তু নিজের মতামত তিনি বদলাবেন না। তিনি ভক্তের ভাল থাকার কামনা করেন এবং স্পষ্ট করে দেন, স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করার অধিকার তিনি ছাড়বেন না। অরিজিতের এই সংযত অথচ দৃঢ় জবাবের প্রশংসা করেছেন তার বহু অনুরাগী।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের