নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গত কয়েকমাস ধরেই বলিউড তারকাদের ওপর ক্ষোভ প্রকাশ করে আসছেন পরিচালক অভিনব কাশ্যপ। সালমান , শাহরুখকে খোঁচা দেওয়ার পর এবার নিশানার তীর আমিরের দিকে। আমিরকে ভীষণই চতুর চালাক বলে বর্ণনা করেছেন অভিনব। আমিরের সঙ্গে বেশ কয়েকটি বিজ্ঞাপনী ছবিতে কাজ করেছেন দাবাং পরিচালক। তার মতে , অভিনেতা সবসময় সবটা তার ইচ্ছামত চালনা করতে চান।
সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনব বলেছেন, "আমির সবচেয়ে ধূর্ত শিয়াল। উচ্চতায় সলমনের থেকে কম হতে পারে কিন্তু অন্যকে সারাক্ষণ নিজের কথায় নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা করেন। শুধু তাই নয় সবচেয়ে সেয়ানা চোরও আমির। ২-৩টে বিজ্ঞাপন তৈরি করেছি ওকে নিয়ে। প্রচণ্ড খুঁতখুঁতে। ওঁর সঙ্গে কাজ করা ভীষণ পরিশ্রমের। সবটা নিংড়ে বের করে নেন। সম্পাদনা, পরিচালনা, সব কিছুতে নাক গলান। সব কাজের মধ্যে ঢুকে নিজে পরিচালনা করার চেষ্টা করেন।"
পরিচালক আরও বলেছেন, "আমিরের নামের সঙ্গে মিস্টার পারফেকশনিস্ট কথাটা যায়না। কারণ, আমি ওর সঙ্গে কাজ করে অনেককিছু দেখেছি। ও যদি ২৫টা ‘টেক’ দেন, তাহলে প্রথম ও শেষ ‘টেক’টা প্রায়ই একই থাকে। প্রতিটা ‘টেক’ দেখে নিজেই বলেন, ‘আরও এক বার করি’, কিন্তু অবশেষে নতুন কিছুই পাওয়া যায় না। একই থাকে। অগুন্তিবার রিটেক নিতেই থাকেন।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের