নিজস্ব প্রতিনিধি , দিল্লি - যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনে 'ককরোচ জনতা পার্টি' কে ঘিরে অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরী একটি বিস্ফোরক দাবি করেছেন। তার দাবি, আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির তরফ থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছিল। আন্দোলনে যোগ দেওয়া, সমাজমাধ্যমে সমর্থনমূলক পোস্ট করা, প্রচারে অংশ নেওয়ার জন্য তাকে অর্থের প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী। যদিও এই দাবির পক্ষে তিনি কোনও প্রমাণ প্রকাশ করেননি।

আকাঙ্ক্ষার কথায়, শুধু তাকেই নয়, তার পরিচিত বহু কনটেন্ট ক্রিয়েটরের কাছেও একই ধরনের প্রস্তাব পৌঁছেছিল। তিনি জানান, র্যালিতে যোগ দিলে বেশি পারিশ্রমিক দেওয়া হবে বলেও জানানো হয়েছিল। এমনকি বিমানের টিকিট, থাকার ব্যবস্থা করার আশ্বাসও দেওয়া হয়েছিল বলে তার দাবি। তবে এই ধরনের প্রস্তাব তিনি গ্রহণ করেননি।

অভিনেত্রীর মতে, কোনও ছাত্র আন্দোলন যদি সত্যিই মানুষের স্বার্থে হয়, তাহলে সেটিকে অর্থের বিনিময়ে প্রচার করা উচিত নয়। তিনি বলেন, প্রতিবাদকে সমর্থন করা যেতে পারে সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাস থেকে। শর্ত রেখে প্রচার করলে আন্দোলনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। সেই কারণেই তিনি এই ধরনের প্রস্তাব থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

তবে আকাঙ্ক্ষা পুরীর এই মন্তব্য ঘিরে নতুন বিতর্কও তৈরি হয়েছে। সমাজমাধ্যমে অনেকেই তার দাবিকে সমর্থন করেছেন। আবার একাংশের দাবি, তিনি প্রচারের আলোয় থাকার জন্য এমন মন্তব্য করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, আকাঙ্ক্ষার অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আন্দোলনের সংগঠকদের পক্ষ থেকেও এই অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের