নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ৭৯ তম BAFTA - র মঞ্চে ফারহান আখতারের পুরস্কারই নয় , নজর কেড়েছে আরও একটি বিষয়। লন্ডনের বুকে দাঁড়িয়ে তাবড় তাবড় হলিউড অভিনেতাদের সামনে সাহসিকতার পরিচয় দিয়ে নিজের ভাষাকে সম্মান জানালেন আলিয়া ভাট। ভারতীয় হিসেবে নিজেকে প্রমাণ দিতে পিছু পা হলেন না অভিনেত্রী। যার পরেই বিরাট প্রশংসিত হয়েছেন রনবীর-পত্নী।
BAFTA - র মঞ্চে উপস্থাপকের ভূমিকায় দেখা গিয়েছিল আলিয়াকে। যেখানে মুখেই ছিল আত্মবিশ্বাসের ছাপ। অনুষ্ঠানের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওটিতে স্পষ্ট দেখা গিয়েছে, হিন্দিতে ‘নমস্কার’ বলে উপস্থাপনা শুরু করেন আলিয়া।
এরপর অভিনেত্রীকে বলতে শোনা যায় , "আগলা অ্যাওয়ার্ড এক অ্যাইসি ফিল্ম কে লিয়ে হ্যায়, জো আংরেজি মে নাহি হে।” অর্থাৎ যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, "এবারের পুরস্কার এমন একটি ছবি জিতেছে, যেটি ইংরাজিতে তৈরি নয়।" এরপর যদিও ইংরেজিতে কথা বলেছেন। তবে হিন্দিতে কথা বলতে একবারও ভাবেননি। এখানে নিজের মাতৃভাষাকে বিরাট সম্মান জানিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ফলে তাকে ঘিরে এখন নেটপাড়ায় প্রশংসার ঝড়।
BAFTA - র মঞ্চে আলিয়ার পোশাক ছিল নজরকাড়া। যেখানে তাকে দেখা গিয়েছিল রুপোলি সিকুইন্সের হল্টার নেক গাউনে অনবদ্য কাপুরবধূ। সঙ্গে সাদা লোমশ স্টোল। নিজের অভিনয় জগত নিয়েও বক্তব্য রাখেন আলিয়া। তিনি বলেন , " অভিনয় জগতে আসতে পারাটা আমার কাছে অনেক বড় ব্যাপার। ক্যামেরার সামনে আশা সত্যিই আমার জন্য আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়।তবে আমার আসল অনুপ্রেরণা আমার মেয়ে রাহা। আমার গানে কি সুন্দর করে নাচে। আমি ওর মধ্যে সবসময় নিজেকে খুঁজে পাই।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের