নিজস্ব প্রতিনিধি, কলকাতা - জাতীয় শিক্ষানীতি ২০২০-এ উল্লেখিত ‘ন্যাশনাল স্কুল ব্যাগ পলিসি’ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিতে। এই মর্মে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে স্কুল শিক্ষা দফতরের একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগের ওজন তাদের শরীরের মোট ওজনের ১০ শতাংশের মধ্যে রাখতে হবে। শ্রেণিভেদে ব্যাগের ওজন ও পড়াশোনার চাপ কমাতেও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।
জানানো হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়ারা ক্লাসওয়ার্কের জন্য শুধুমাত্র একটি নোটবুক বহন করবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য একটি স্কুলওয়ার্ক এবং একটি হোমওয়ার্কের খাতা রাখার নির্দেশ রয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে পড়ুয়ারা মোটা ও পাতলা, দুই ধরনের খাতা ব্যবহার করবে।
এছাড়াও হোমওয়ার্কের ক্ষেত্রেও বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের কোনও হোমওয়ার্ক দেওয়া যাবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীরা সপ্তাহে সর্বাধিক দু'ঘণ্টা হোমওয়ার্ক করবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে প্রতিদিন এক ঘণ্টা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রতিদিন দু'ঘণ্টা পর্যন্ত হোমওয়ার্কের সীমা নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সুবিধার্থে স্কুলে লকারের ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।
তবে এই নির্দেশিকা রাজ্যের বেসরকারি স্কুলগুলিতেও কার্যকর হবে কিনা, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ঘোষণা করা হয়নি। এদিকে, বেসরকারি স্কুলের একাংশ অভিভাবকের দাবি, প্রি-প্রাইমারি স্তর থেকেই অতিরিক্ত পড়ার চাপ ও ভারী ব্যাগের বোঝা সামলাতে গিয়ে পড়ুয়া এবং অভিভাবক, উভয়কেই সমস্যার মুখে পড়তে হয়।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা