নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আর মাত্র তিন দিনের অপেক্ষা। ৫ জুলাই নতুন জীবনে পা রাখতে চলেছেন বলিউড অভিনেতা আমির খান। বিয়ের আগে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের বিশেষ দিনের পরিকল্পনা সবার সঙ্গে ভাগ করে নিলেন তিনি। ছোট পরিসরের এই অনুষ্ঠান নিয়েই এখন অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল কৌতূহল।

আমির খান জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান একেবারেই ব্যক্তিগতভাবে আয়োজন করা হয়েছে। দুই পরিবারের সদস্য আর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। বাড়িতেই সব আচার অনুষ্ঠান সম্পন্ন হবে। নতুন জীবনের জন্য সবার আশীর্বাদও চেয়েছেন অভিনেতা।

এই বিয়ের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে দুই পরিবারের মিলন। আমিরের তিন সন্তান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। গৌরী স্প্র্যাটের প্রথম পক্ষের সন্তানও এই বিশেষ দিনের অংশ হবেন। তাই এই আয়োজনকে সম্পূর্ণ পরিবারকেন্দ্রিক বলেই মনে করা হচ্ছে।

আমিরের প্রাক্তন স্ত্রী রিনা দত্ত আর কিরণ রাও অনুষ্ঠানে থাকবেন কি না, তা নিয়ে জল্পনা চলছে। বিচ্ছেদের পরও তাঁদের সঙ্গে অভিনেতার সুসম্পর্ক রয়েছে। গৌরীর সঙ্গেও তাঁদের ভালো সম্পর্ক রয়েছে বলেই জানা যায়। তাই বিয়ের দিন তাদের উপস্থিতি দেখা গেলে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের