নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আরজি কর মামলার পুনর্তদন্ত ঘিরে ফের আলোচনায় উঠেছে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার বিষয়টি। সেই আবহেই মহিলা শিল্পীদের সুরক্ষা নিয়ে আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী। বাংলা বিনোদন জগতের একাধিক অভিনেত্রী মনে করছেন, এবার প্রশাসনের তরফে স্থায়ী পদক্ষেপ প্রয়োজন। রাতের শুটিং, যাতায়াত, হেনস্থার অভিযোগ ঘিরে ফের সরব হয়েছেন টলিউডের অভিনেত্রীরা।

বুধবার টেকনিশিয়ান স্টুডিওয় গিয়ে পাপিয়া অধিকারী জানান, গভীর রাতে শুটিং শেষ হলে মহিলা শিল্পীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার দিকে নজর করা হবে। সেই আশ্বাসের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে আবেদন জানানোর ভাবনা শুরু করেছেন অভিনেত্রীরা। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, অভিনয় জগতের মহিলাদের নির্দিষ্ট সময় থাকে না। তাই নিরাপত্তা আরও জোরদার হওয়া দরকার। পাশাপাশি, চৈতি ঘোষালের দাবি, শুধু হেনস্থা নয়, ঝুঁকিপূর্ণ শুটিং পরিস্থিতিও বড় উদ্বেগের বিষয়। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরমহলে নানা অভিযোগ চাপা পড়ে রয়েছে।

প্রসঙ্গত, ঊষসী রায় জানিয়েছেন, নতুন প্রজন্মের অভিনেত্রীদের সুরক্ষার স্বার্থে আগের কমিটিকে ফের সক্রিয় করা প্রয়োজন। অন্যদিকে, রূপাঞ্জনা মিত্র জানান, রাজনৈতিক পরিচয়ের বাইরে দাঁড়িয়েই নিরাপদ কর্মক্ষেত্রের দাবি তুলতে চান তাঁরা। মহিলা শিল্পীদের নিরাপত্তা আর সম্মানের দাবিতে ফের একজোট হওয়ার ইঙ্গিত মিলছে টলিউডে। আগামী দিনে প্রশাসনের সঙ্গে সরাসরি বৈঠকের আশাতেই রয়েছেন অভিনেত্রীরা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের