6a33b8e41a806_WhatsApp Image 2026-06-18 at 2.45.48 PM (2)
জুন ১৮, ২০২৬ দুপুর ০৩:১৫ IST

বাবা হিন্দু মা মুসলিম , ইশানের ধর্ম নিয়ে বিতর্কে মুখ খুললেন শাহিদ কাপুরের ভাই

 নিউজ ডেস্ক - বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতাদের তালিকায় অন্যতম নাম ইশান খাট্টর। ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’, ‘ধড়ক’, ‘পিপ্পা’, ‘দ্য রয়্যালস’ এবং সম্প্রতি আন্তর্জাতিক মহলেও আলোচিত ‘হোমবাউন্ড’-এর মতো ছবিতে অভিনয় করে তিনি নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ইশান। সম্প্রতি অনুরাগীদের সঙ্গে একটি ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে তিনি আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন।

সেই প্রশ্নোত্তর পর্বেই এক অনুরাগী সরাসরি ইশানের ধর্ম সম্পর্কে জানতে চান। ভক্তের বক্তব্য ছিল, তার পারিবারিক পটভূমির কারণে ইশানের ধর্ম নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। তবে বিষয়টিকে একেবারেই হালকাভাবে নেন অভিনেতা। গম্ভীর উত্তর না দিয়ে তিনি জনপ্রিয় একটি ইন্টারনেট মিম ব্যবহার করে মজার ছলে জবাব দেন, যা মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।

ইশানের উত্তরে ছিল বিভিন্ন ধর্মের পরিচিত শব্দ ও শুভেচ্ছাবার্তার সংমিশ্রণ। তিনি লিখেছিলেন, জয় জেসাস, শ্রী আল্লাহ, হোলি স্পিরিট দি ফতেহ’। মূলত সর্বধর্ম সমন্বয়ের ভাবনা প্রকাশে সোশ্যাল মিডিয়ায় বহুল ব্যবহৃত একটি মিমেরই আশ্রয় নেন অভিনেতা। তার এই রসিকতাপূর্ণ উত্তর দেখে অনেকেই প্রশংসা করেন। নেটিজেনদের একাংশের মতে, সংবেদনশীল প্রশ্নের জবাবে ইশান অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামলেছেন।

তবে শুধু মজার উত্তরেই থেমে থাকেননি তিনি। পরবর্তী স্টোরিতে নিজের ব্যক্তিগত বিশ্বাস সম্পর্কেও স্পষ্ট মতামত জানান। একটি মনোরম প্রাকৃতিক দৃশ্যের ছবি শেয়ার করে ইশান লেখেন, তার বিশ্বাস মূলত প্রকৃতি, মানবতা, দয়া এবং সৃষ্টির সৌন্দর্যের উপর। ধর্মীয় পরিচয়ের চেয়ে মানুষের মূল্যবোধ এবং মানবিকতাকেই তিনি বেশি গুরুত্ব দেন বলেই সেই পোস্ট থেকে স্পষ্ট হয়েছে।

প্রসঙ্গত, ইশানের পারিবারিক পরিচয়ও বেশ বৈচিত্র্যময়। তার মা নীলিমা আজিম একজন খ্যাতনামা অভিনেত্রী ও শাস্ত্রীয় নৃত্যশিল্পী, যিনি মুসলিম পরিবারে বড় হয়েছেন। অন্যদিকে, তার বাবা রাজেশ খাট্টর পাঞ্জাবি হিন্দু পরিবারের সন্তান। এছাড়াও নীলিমা আজিমের প্রথম পক্ষের ছেলে হলেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। ফলে ছোটবেলা থেকেই নানা সংস্কৃতি ও বিশ্বাসের মেলবন্ধনের মধ্যে বড় হয়েছেন ইশান। আর সেই কারণেই ধর্ম নিয়ে প্রশ্ন উঠলেও তার উত্তর যে মানবতা ও সহাবস্থানের বার্তাই বহন করবে, তা যেন আরও একবার প্রমাণ করে দিলেন অভিনেতা |

আরও পড়ুন

বাবার শেষ শিক্ষাই আজ সাইনার সবচেয়ে বড় শক্তি! লাজুর অভিনয়ে মুগ্ধ দর্শক
আগস্ট ০৩, ২০২৬

এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন

মন্দিরে গোপন বিয়ে, উর্মিলা-রামগোপাল বর্মাকে নিয়ে বিস্ফোরক দাবি সাংবাদিকের!
আগস্ট ০৩, ২০২৬

প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন

অশালীন ছবি থেকে হুমকির ভয়েস নোট! আতঙ্কে অভিনেত্রী চাঁদনি সাহা
আগস্ট ০৩, ২০২৬

চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন

কাজ পেতে শরীরের দাম চেয়েছিল! কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন আকাঙ্ক্ষা
আগস্ট ০৩, ২০২৬

মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান

প্রাক্তন প্রেমিকার স্বামীকে চুমু কুশলের! গওহরের এক মন্তব্যেই ভাইরাল মুহূর্ত
আগস্ট ০২, ২০২৬

রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।

অমিতাভ পারেন, আমরা কেন পারব না নিরামিষ বিতর্কে বিস্ফোরক অগ্নিমিত্রা!
আগস্ট ০২, ২০২৬

মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা

সাই পল্লবীকে নিশানা, সীতার সাজে কঙ্গনার পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া!
আগস্ট ০১, ২০২৬

সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা

ক্রাশকে সামনে পেয়েও সেলফি মিস! সাই পল্লবীর জন্য আবেগে ভাসলেন আরাত্রিকা
আগস্ট ০১, ২০২৬

সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা

প্রেম বয়স মানে না, শুধু বাড়ায় বুকের ধুকপুক! অপরাজিতার পোস্টে মুগ্ধ নেটপাড়া
আগস্ট ০১, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।

ফরাহকে উঁচু গলায় জবাব রামের! ভাইরাল ভিডিয়ো ঘিরে দর্শকদের ক্ষোভ
আগস্ট ০১, ২০২৬

রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান

ঘরের মেয়েকে ঠিক ভাবে শাসন করুন , কিশোরীকে নিয়ে বিতর্কিত পোস্ট কঙ্গনার
আগস্ট ০১, ২০২৬

তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন

স্বামীর আচরণে বিতর্ক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন গৌতমী! শ্রেয়ার জবাবে চমক
জুলাই ৩১, ২০২৬

 রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে

রামায়ণ নাকি টেলি সিরিয়াল, লারা দত্তের লুক ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল !
জুলাই ৩১, ২০২৬

নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে

মোদি বিষ্ণুর অবতার , পা ধুয়ে জল পান করতে চান সুদেশ বেরি
জুলাই ৩১, ২০২৬

বিস্ফোরক মন্তব্যে তোলপাড়

রাজনীতিই কি ভাঙবে বাবা-ছেলের সম্পর্ক , চমকে দিল উইঙ্কল-টুইঙ্কলের টিজার
জুলাই ৩১, ২০২৬

টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে 

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের