নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ঋত্বিক রোশনের সঙ্গে ভীষণই ভাল সম্পর্ক ছিল খ্যাতনামা পরিচালক এমএম বেগের। ঋত্বিকের তারকা হয়ে ওঠার পেছনে তার অবদান অনস্বীকার্য। সেই পরিচালকের রহস্যমৃত্যুতে এখন তোলপাড় বলিউড। নিজের বাসভবন থেকে উদ্ধার হয়েছে পচাগলা মৃতদেহ। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বলিউডে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ সহকর্মী হানি জাভেরি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তাঁর। বাড়িতে থাকতেন একাই। খুব একটা বাইরেও আসতেন না। প্রতিবেশীরা বিষয়টি লক্ষ্য করতেই আবাসন কর্তৃপক্ষকে জানান। এরই মাঝে তাঁর ঘরের বাইরে থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। পুলিশকে খবর দেওয়া হলে তারা দরজা ভেঙে পরিচালকের মৃতদেহ উদ্ধার করে। এরপর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়।
হানি জাভেরি জানিয়েছেন , "“বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। যেহেতু চার-পাঁচ দিন ধরে ঘর থেকে বের হননি, তাই প্রতিবেশীরা তার বাড়ি থেকে দুর্গন্ধ পেয়েই পুলিশের দ্বারস্থ হন। পুলিশ দরজা খুলে বেগ সাহেবের পচাগলা দেহ উদ্ধার করে। এরপর তাঁর মেয়েকে খবর দেয়। পরে রাত দেড়টা থেকে দুটো নাগাদ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওনার বিদেহী আত্মার জন্য প্রার্থনা করি।"
উল্লেখ্য , ঋত্বিককে সংলাপ বলানো শিখিয়েছিলেন। ভয়েস ট্রেনিংও করিয়েছিলেন। জে ওম প্রকাশ, বিমল কুমার ও রাকেশ রোশনের সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে , ‘আদমি খিলোনা হ্যায়’ (১৯৯৩), ‘জয়সি করনি ওয়াইসি ভরনি’ (১৯৮৯), ‘করজ চুকানা হ্যায়’(১৯৯১), ‘কালা বাজার’ (১৯৮৯) -এর মত ছবি।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের