নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - দুর্গাপুজো কালীপুজো শেষ, এবার বালুরঘাটে উৎসবের শুরু, ঐতিহ্যবাহী বোল্লা কালীপুজো। প্রতি বছরের ন্যায় এই বছরেও তিথি মেনেই শুরু হয়েছে মাতৃবন্দনা। পুজোর প্রারম্ভ হয়েছে ৭ নভেম্বর শুক্রবার থেকে, চলবে ১০ নভেম্বর সোমবার পর্যন্ত। দূর দূরান্ত থেকে প্রতিমা দর্শনে ভীড় জমায় লক্ষাধিক দর্শনার্থী। এই পুজোকে কেন্দ্র করে বিশাল মেলা বসে যেখানে আগমন ঘটে অগণিত মানুষের।

কথিত আছে , বোল্লা গ্রামের নাম অনুযায়ী কালীপুজোর নামকরণ হয় বোল্লা কালীপুজো। প্রায় ৪০০ বছর পুরোনো এই কালীপুজো শুরু হয় রাসপূর্ণিমার পরবর্তী শুক্রবার থেকে, বিসর্জন হয় সোমবার। মায়ের প্রধান প্রসাদ চিনির তৈরি বাতাসা বা কদমা। জাগ্রত বোল্লা কালীমায়ের বিগ্রহ রক্ষাকালী রূপে পূজিত হয়। তবে মায়ের কাছে ধর্ম গুরুত্ব পায়না, হিন্দু মুসলমান নির্বিশেষে জমায়েত হয় এই পুজোয়। মায়ের প্রধান আকর্ষণ হলো ১২০ গ্রাম সোনার জিহ্বা, ৫ কিলো ওজনের রুপোর নূপুর, হিরে বসানো সোনার টিপ সহ আট ফুট রুপোর নরমুন্ড মালা।

মন্দির চত্বরে কর্তব্যরত প্রশাসনিক আধিকারিক চিন্ময় মিত্তাল জানিয়েছেন ," দুর্গাপুজোর মতোই উত্তরবঙ্গের বিখ্যাত পুজো বোল্লা কালীপুজো। গতকাল থেকেই ২০০০ পুলিশ মোতায়ন করা হয়েছে। পুজো যতদিন চলবে আরও বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হবে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। আশা করা যায় পুজো সুষ্ঠ ভাবেই সম্পন্ন হবে।"

মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
কলস যাত্রা, পূজা-অর্চনা ও অন্নকূটের আয়োজনকে ঘিরে ধর্মীয় উৎসবের আবহ
বাসিনা গ্রামে উল্টো রথ উপলক্ষ্যে উৎসবের মিলনমেলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের