নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বাংলায় সরকার বদলের ফল প্রকাশ হতেই টলিপাড়ায় উঠল নানা প্রতিক্রিয়ার ঢেউ। কেউ নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। কেউ আবার ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দীর্ঘদিনের ক্ষোভও সামনে এসেছে অনেকের কথায়। এমনকি সামাজিক মাধ্যমে ব্যঙ্গ, কটাক্ষও কম দেখা যায়নি।

নতুন রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে শিল্পীমহলের একাংশ আশাবাদী হলেও, অনেকে এই বিষয় বেশ সতর্ক। অনেকেই মনে করছেন, রাজনীতির প্রভাব কম হলে কাজের পরিবেশ ভালো হতে পারে। তবে অতীত অভিজ্ঞতা থেকে কেউ কেউ ভাবছেন নতুন সরকারের আগমনে সত্যিই কি বদল আসবে? ইন্ডাস্ট্রির স্বাধীনতা বজায় থাকবে কিনা, সেই প্রশ্নও ঘুরে আসছে তাদের আলোচনায়।

অভিনেতা জিৎ নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে নিজের আনন্দ প্রকাশ করেছেন। অন্যদিকে মৈত্রয়ী মিত্র প্রবাদ টেনে পরিবর্তন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে অনন্যা বন্দ্যোপাধ্যায় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সুদীপা চট্টোপাধ্যায়ও সাধারণ মানুষকে সংযত থাকার বার্তা দিয়েছেন। যাতে পরিস্থিতি অশান্ত না হয়।এই সময়ে সুজয় প্রসাদ সরাসরি অরূপ বিশ্বাসকে আক্রমণ করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। এমনকি অনিন্দ্য নিজের সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে কাজের স্বাধীনতার আশা ব্যক্ত করেছেন।

এই আবহে টলিপাড়ার একাংশ সরাসরি ক্ষোভ প্রকাশ করেছে। আবার কেউ নিজের অভিজ্ঞতা থেকে কাজের স্বাধীনতার কথা তুলেছেন। পরিবর্তনের এই সময়ে অনেকেই চাইছেন ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক প্রভাব যেন কম থাকে। তবে আশার পাশাপাশি একটা অনিশ্চয়তাও থেকেই যাচ্ছে। তাই এখন সবার নজর, নতুন পরিস্থিতিতে বাংলার সংস্কৃতি জগৎ কোন পথে এগোয়।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের