নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২৬ বছর পর আবার বাংলা সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউডের প্রবীণ অভিনেতা-প্রযোজক অনুপম খের। নতুন বাংলা সিনেমা প্রযোজনার ঘোষণা করতে শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তিনি। বৈঠকের পর বাংলায় অ্যাক্টিং স্কুল তৈরির ইচ্ছার কথাও জানান অনুপম। পাশাপাশি নতুন বাংলা নিয়ে আশাবাদের কথাও তুলে ধরেন তিনি।

অনুপম খের জানিয়েছেন, বাংলার সংস্কৃতি, সাহিত্য, সিনেমা, গান থেকে সারা দেশ অনেক কিছু শিখেছে। তাই বাংলা সিনেমার সঙ্গে আবার যুক্ত হতে পেরে তিনি খুশি। নতুন সিনেমার কাজ শুরু করার পাশাপাশি বাংলায় অভিনয় শেখার একটি স্কুল গড়তে চান বলেও জানান তিনি। এই উদ্যোগে মুখ্যমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলা আরও উন্নতির পথে এগিয়ে যাক, এটাই তাঁর আশা। নিজের নতুন সিনেমার নামের উল্লেখ করে তিনি বলেন, "শুরু থেকে শুরু হোক।" মানুষের সমর্থন থাকলে বাংলা আরও এগিয়ে যাবে। নতুন উদ্যোগ সফল হবে বলেই তাঁর বিশ্বাস।
শেষবার অনুপম খের বাংলা সিনেমার প্রযোজনায় যুক্ত ছিলেন ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’ সিনেমাতে। এবার ২৬ বছর পর আবার বাংলা ছবি প্রযোজনায় ফিরছেন তিনি। ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশনসের সঙ্গে যৌথভাবে নতুন সিনেমাটি তৈরি হচ্ছে। সেই খবর জানাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর এই সাক্ষাৎকার।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের