নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এক সপ্তাহের আনন্দ শেষ। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেমালুম মজা করেছেন সকলেই। সময় অসময়ে তারকারা হাজির হয়ে চমক দিয়েছেন নন্দন চত্বরে। মুখ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়ও বেশ কয়েকদিন অংশ নেন এই উৎসবে। ঠিক তেমনই বৃহস্পতিবার KIIF-এর অন্তিম লগ্নে সকল বাংলা চলচ্চিত্রপ্রেমীদের আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার মতে হলিউড , বলিউডের মত বাজেট না থাকলেও সেরা ছবি উপহার দিতে পারে টলিউড।
বৃহস্পতিবার অনুষ্ঠানের অন্তিম লগ্নে মমতা জানিয়েছেন , "আপনারা আমাদের অতিথি বটে, তবে আমরা আপনাদের নিজের পরিবারের সদস্য বলেই মনে করি। আমরা সকলেই একে অপরের ভাইবোন। এই গোটা বিশ্ব একটাই পরিবার। হয়তো আমরা ভিন্ন দেশের মানুষ। তবে বাংলা ‘বিবিধের মাঝে মিলন মহান’ মন্ত্রে বিশ্বাসী। আমরা পারস্পারিক বোঝাপড়ায় বিশ্বাসী। বাংলার মানুষ যেমন ভালোবাসতে জানে, তেমনই আতিথেয়তাও জানে। এই উৎসবে যোগ দেওয়া ৩৯টি দেশের সমস্ত সিনেব্যক্তিত্বদের ধন্যবাদ জানানোর জন্য আজ আমি এখানে।"
মুখ্যমন্ত্রী এরপরই টলিউডের ছবি নিয়ে কথা বলেন। তিনি জানিয়েছেন , "আশা করছি, আগামি দিনে সুনিশ্চিত কোনও লক্ষ্য সহ পরিকল্পনা নিয়ে ফিরবে ফিল্ম ফেস্টিভ্যাল। বাংলায় পরিকাঠামো আছে। প্রতিভাও আছে। লোকেশন হিসেবে জঙ্গল-জলাশয় থেকে বঙ্গোপসাগর রয়েছে। পাহাড়ি এলাকাও রয়েছে। বাংলার পরিচালক, শিল্পীদের সঙ্গে কাজ করুন। হলিউড , বলিউডের জনপ্রিয়তা অনেক। ওদের অর্থনৈতিক ক্ষমতা বিশাল। তবে বাংলা ভারতের কালচারাল ক্যাপিটাল। তাই আপনারা যদি টলিউডের সঙ্গে জোট বেঁধে কাজ করেন আমি জোর দিয়ে বলতে পারি টলিউড বিশ্বের সেরা সিনেমা উপহার দেবে। তবে আপনাদের বিশ্বাস , উৎসাহ চাই। আমরা চাই বাংলা সিনেমা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক।"
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা