নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গায়ক বাংলাদেশের হলেও এদেশে তার অনুরাগীদের সংখ্যা অগণিত। তার গানে মুগ্ধ অনেকেই। 'গ্যাংস্টার’, ‘লাইফ ইন আ মেট্রো’র মতো সিনেমায় প্রীতমের সুরে গান গেয়ে মাতিয়েছেন। তবে ব্যক্তিগত জীবন নিয়েও সর্বদাই চর্চায় উঠে এসেছেন জেমস। এবারও ঠিক তেমনই চিত্র। ৬১ বছর বয়সে চতুর্থবার বাবা হলেন তিনি।
১৯৯১ সালে অভিনেত্রী রথির সঙ্গে প্রথমবার গাঁটছড়া বাঁধেন গায়ক। তাঁদের এক পুত্র সহ কন্যাসন্তান রয়েছে। তবে ২০০০ সালে বেনজির সাজ্জাদের সঙ্গে আলাপ-প্রেমের পর সে সম্পর্কের সমীকরণ বদলে যায়। মার্কিন মুলুকে সাজ্জাদের সঙ্গে বিয়ে করেন জেমস। দ্বিতীয় পক্ষের স্ত্রীর ঘরেও রয়েছে এক কন্যাসন্তান। কিন্তু ২০১৪ সালে সাজ্জাদের সঙ্গেও সম্পর্ক মুছে যায় তার।
ডিভোর্সের পর যদিও ১০ বছর সম্পর্কের বাঁধনে বাঁধা পড়েননি। সঙ্গীত জগৎ নিয়েই ব্যস্ত ছিলেন।২০২৪ সালে ফের বিয়ে করেন জেমস। বাংলাদেশি বংশোদ্ভূত তথা মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে গতবছর বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী। চলতি বছরের জুন মাসে নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে নামিয়া-জেমসের সংসার আলো করে জন্ম নিয়েছে এক পুত্রসন্তান। একমাস সেখানে কাটিয়ে সম্প্রতি সন্তানকে নিয়ে দেশে ফিরেছেন তাঁরা। ৬১ বছর বয়সে বিয়ে সহ চতুর্থবার বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় আড্ডা জুড়ে দিয়েছেন নেটিজেনরা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের