নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের কঠোর শাস্তি, নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরব হয়েছেন অনেকে।

এই ঘটনাকে ঘিরে বিনোদন জগতের প্রতিক্রিয়াও নজর কেড়েছে। যদিও এখনও পর্যন্ত অনেক অভিনেতা-অভিনেত্রী প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি, তবে অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও রূপাঞ্জনা মিত্র সামাজিক মাধ্যমে স্পষ্ট ভাষায় ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের বক্তব্যে উঠে এসেছে ক্ষোভ, শোক, সমাজে নারী-নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ।

শ্রীলেখা মিত্র তার পোস্টে প্রশ্ন তুলেছেন, বারবার কেন এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে , কবে এই হিংস্রতার অবসান ঘটবে। অন্যদিকে, রূপাঞ্জনা মিত্র দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে লিখেছেন, এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে সমাজের প্রত্যেক মানুষের একজোট হয়ে প্রতিবাদ করা উচিত। তাদের এই অবস্থান ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বহু মানুষের সমর্থন পেয়েছে।

এদিকে, বারুইপুরের সূর্যপুরের এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলেও বিতর্ক তীব্র হয়েছে। তদন্তের অগ্রগতি এবং প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন। একই সঙ্গে সাধারণ মানুষের একটাই দাবি—দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের