68e12a9d9d6cd_IMG-20251004-WA0154
অক্টোবর ০৪, ২০২৫ বিকাল ০৭:৪০ IST

বাসি ভাতে ফ্রিজ ভরেছে , বানিয়ে ফেলুন সুস্বাদু রাইস পকোড়া

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অনেক গৃহস্থ বাড়িতেই প্রতিদিনের ভাত থেকে যায়। মেপে ভাত করেন এমন বাড়ি ভীষণই কম। সেই ভাত ফ্রিজে রেখে পরের দিন অনেকেই খায়। আবার কিছুসময় একসঙ্গে অনেক ভাত জমে যায়। সেই ভাতগুলো ফেলে দেয় অনেকেই। তাই একটাই উপদেশ , সেই ভাত ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন রাইস পকোড়া।

উপকরণ -

২ কাপ বাসি ভাত
২ কাপ সুজি
২ কাপ টকদই
২ চিমটে গোলমরিচ গুঁড়ো
ভাজার জন্য সর্ষের তেল বা সাদা তেল
পেঁয়াজকুচি (পছন্দমত)
স্বাদমত নুন

রন্ধন প্রণালী -

বাসি ভাত ভাল করে হাতা দিয়ে ভেঙে ঝুরো ঝুরো করে নিন। একটি পাত্রে ভাতের সঙ্গে সুজি আর দই ও স্বাদমত নুন মিশিয়ে নিন। গোলমরিচ গুঁড়োও মিশিয়ে নিন। চাইলে স্বাদবৃদ্ধির পেঁয়াজকুচিও দিতে পারেন । দেখবেন, বেশি দলা পাকানো বা বেশি তরল যেন না হয় মিশ্রণটি। এবার একটি কড়াইয়ে তেল গরম করুন। ভাতের মিশ্রণ থেকে ছোট ছোট করে কেটে নিয়ে হাতে গোল করে গরম তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে দু’পাশ ভাল করে ভেজে নিন। সোনালি হয়ে গেলে তুলে ফেলুন। গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন।

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা