নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমাল ছবিটি নিয়ে সকলের উন্মাদনা ছিল তুঙ্গে। বছর দুয়েক পরেও সেই ছবি নিয়ে চর্চার শেষ নেই। একদিকে যেমন সমালোচনাও হয়েছে ঠিক তেমনি উল্টোদিকে প্রশংসা কুড়িয়েছে। সেই অ্যানিমাল ছবির মুক্তি নিয়েই এবার বিরাট ধামাকা। বিদেশে মুক্তি পেতে চলেছে এই ছবি।
রিলিজের মাত্র পনেরো দিনেই ২০২৩ সালের পাঁচ বড় ব্লকবাস্টার সিনেমার তালিকায় নিজের জায়গা করে নিয়েছিল রনবীর কাপুরের এই ছবি। ২০২৭ সালে এই ছবির সিক্যুয়েল মুক্তির কথা জানিয়েছিলেন পরিচালক সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা। ২০২৬ থেকেই শুরু হবে ছবির শুটিং। তবে তার আগে ২০২৫ বছর শেষে বড়সড় চমক। দুই বছর বাদে জাপানে মুক্তি পেতে চলেছে এই ছবি। ২০২৬ সালের ১৩ই ফেব্রুয়ারী সেই দেশে মুক্তি পাবে অ্যানিমাল।
২০২৪-২৫ সালজুড়ে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ও সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজে ব্যস্ত ছিলেন রনবীর। অ্যানিমালের প্রিমিয়ারে হাজির থাকতে পারেন রনবীর নিজেও। চলতি বছরেই ৭১তম জাতীয় পুরস্কারের আসরে তিন-তিনটে বিভাগে বিজয়ী হয়েছে ‘অ্যানিম্যাল’। অনেকেরই ধারণা , জাপানেও বিপুল সাফল্যের মুখ দেখবে এই ছবি।
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
কঠিন সময়ে অসমবাসীর পাশে কার্তিক
'দাদাগিরি'র নতুন সিজনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন দেব
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের