নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে ফের চর্চার কেন্দ্রে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক পোস্ট ঘিরে দাবি ওঠে। ভোটের ফল প্রকাশের পর আবারও নাকি বিজেপির সদস্যপদ নবীকরণ করেছেন তিনি। মুহূর্তে সেই পোস্ট ভাইরাল হতেই শুরু হয় জোর বিতর্ক। অবশেষে বিষয়টি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিলেন অভিনেত্রী নিজেই।

বাংলায় সরকার পরিবর্তনের পর টলিউডের কাজের পরিবেশ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এবারে শিল্পীদের পারিশ্রমিক, কর্মক্ষেত্রের নিয়ম, মহিলা কমিশনের দায়িত্ব নিয়ে সরব হতে দেখা যায় রূপাঞ্জনাকে। এরপরই টালিগঞ্জের অন্দরমহলে গুঞ্জন ছড়ায়, অভিনেত্রী নাকি ফের বিজেপির সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। যদিও সেই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তিনি।

রূপাঞ্জনার জানিয়েছেন, উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তাঁকে ঘিরে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তিনি জানান, বাংলার রাজনীতি থেকে দূরে থাকতে চান। একইসঙ্গে পরিবারকে এই বিতর্কের বাইরে রাখার আবেদন করেন তিনি। সোশাল মিডিয়ায় একভাবে কটাক্ষ মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রূপাঞ্জনা।

তারকাদের রাজনৈতিক অবস্থান বদল নিয়েও কড়া মন্তব্য করেন অভিনেত্রী। তাঁর দাবি, ইন্ডাস্ট্রির বহু মানুষ পরিস্থিতি বুঝে নিজেদের অবস্থান পাল্টে ফেলছেন। একসময় যাঁদের নিয়ে কটাক্ষ করা হত, এখন তাঁরাই জয়ী রাজনৈতিক শিবিরের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। রাজনৈতিক পালাবদলের আবহে টলিউডের এই সমীকরণ ঘিরে নতুন করে আলোচনা আরও তীব্র হয়েছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের