নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জীবনের এই বিশেষ সময়টা স্বামী রণবীর সিংয়ের সঙ্গে একান্তে উপভোগ করছেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বইয়ের একটি জনপ্রিয় দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁয় ধোসা ডেটে দেখা গেল এই তারকা দম্পতিকে। তাদের সেই মুহূর্তের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় দীপিকাকে দেখা যায় ঢিলেঢালা আরামদায়ক পোশাকে। অন্যদিকে রণবীরও ছিলেন হাসিখুশি মেজাজে। দু'জনকে একসঙ্গে হাসিমুখে দেখে অনুরাগীরাও বেশ খুশি হন। অনেকেই তাদের জন্য শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেন, নতুন অতিথিকে ঘিরে তারকা দম্পতির জীবনে এখন শুধুই আনন্দের অপেক্ষা।

এর আগেও দীপিকা ও রণবীরকে একাধিকবার একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। ব্যস্ত কাজের ফাঁকেও তারা পরিবারের জন্য সময় বের করে নিচ্ছেন। বিশেষ করে দীপিকার এই সময়টায় রণবীর সবসময় তার পাশে রয়েছেন বলেই ঘনিষ্ঠ মহলের দাবি। তাই এই ধোসা ডেটও তাদের সুন্দর মুহূর্তের আরেকটি অধ্যায় হয়ে উঠেছে।

যদিও দ্বিতীয় সন্তানের বিষয়ে দীপিকা বা রণবীরের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবুও তাদের সাম্প্রতিক উপস্থিতি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে। ফলে এই তারকা দম্পতির জীবনের নতুন অধ্যায় নিয়ে বলিউডে এখন উৎসাহ তুঙ্গে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের